শিরোনামঃ
সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট, চৌহালি ৩০-০৪-২০১৯ ০৬:২৬ অপরাহ্ন |
চৌহালী প্রতিনিধিঃ চৌহালী উপজেলায় বিপুল উৎসাহের সহিত চলমান বোরো মৌসুমের ধান কর্তন শুরু হয়েছে। অত্র উপজেলার কুরকী, মধ্যজোতপাড়া, কোদালিয়া এলাকায় সরেজমিনে পরিদর্শনে কৃষকদের হাসি মুখে ধান কর্তনরত অবস্থায় দেখা যায়। কৃষি অফিস সূত্রে জানা যায়, এবছর চৌহালী উপজেলায় বোরো আবাদের লক্ষ্যমাত্রা ছিল ১৮১৫ হেক্টর। অর্জিত হয়েছে ১৯৯৫ হেক্টর। যা গত বছরের অর্জিত মাত্রার (১৮৪০ হেক্টর) থেকে ১৫৫ হেক্টর বেশী। এবছর চৌহালীতে ব্রিধান-২৮, ৪৫০ হেক্টর জমিতে , ব্রিধান-২৯, ১৪৪৫ হেক্টর জমিতে, ব্রিধান-৫৮, ৮০ হেক্টর জমিতে রোপন করা হয়ে।
কুরকী এলাকার মাঠে দেখা যায় কৃষক সাদেক আলী, মহিদুলকে বোরো ধান কাটতে দেখা যায়। কৃষক সাদেক আলী জানান যে, এবার ব্রিধান-২৯ আবাদ করে বাম্পার ফলন পেয়েছি বিঘায় ২০ মন । ফসলে কোন প্রকার ক্ষয়ক্ষতি হয় নাই।
এ সর্ম্পকে উপজেলা কৃষি অফিসার মোঃ জেরিন আহমেদের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান যে, অত্র অফিসের সকল কর্মকর্তা-কর্মচারীদের নিবিড় পর্যবেক্ষণে চৌহালীতে বোরো আবাদের আশানুরুপ ফলন হয়েছে। তবে, প্রতিকুল আবহাওয়া এড়িয়ে শতভাগ ফলন পাওয়ার জন্য আবাদের শতকরা ৮০ ভাগ ধান পাকলেই তা কর্তনের জন্য কৃষক ভাইদের পরামর্শ দেন।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com