আত্মহত্যা নয় পরিকল্পিত হত্যাকান্ডে শুভর মৃত্যু হয়েছে অভিযোগ করছে তার পরিবারঃ-সঠিক তদন্তে রহস্য উদঘাটন হবে দাবি এলাকাবাসী
০৯ মে, ২০২৬ ০৩:৩৬ অপরাহ্ন

  

   শিরোনামঃ

আত্মহত্যা নয় পরিকল্পিত হত্যাকান্ডে শুভর মৃত্যু হয়েছে অভিযোগ করছে তার পরিবারঃ-সঠিক তদন্তে রহস্য উদঘাটন হবে দাবি এলাকাবাসী

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া)
৩০-০৪-২০১৯ ০৪:৩৯ অপরাহ্ন
আত্মহত্যা নয় পরিকল্পিত হত্যাকান্ডে শুভর মৃত্যু হয়েছে অভিযোগ করছে তার পরিবারঃ-সঠিক তদন্তে রহস্য উদঘাটন হবে দাবি এলাকাবাসী

উল্লাপাড়া (সিরাজগঞ্জ)প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় গৃহপরিচারক কে হত্যা করে ফাঁসিতে ঝুলিয়ে রাখার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার উধুনিয়া ইউনিয়নের বগুড়া গ্রামে। এই ঘটনার পর থেকেই বিষয়টি ধামাপাচা দেওয়ার জন্য পায়তারা করছে প্রভাবশালী মহল। গত ১৭ এপ্রিল গৃহপরিচারক শুভর মৃত্যু হয়।নুরুল ইসলামের স্ত্রী সন্তান মিলে শুভ কে হত্যা করে ফাঁসিতে ঝুলিয়ে রেখেছে বলে অভিযোগ করেছে শুভর পরিবার । শুভ উধুনিয়া ইউনিয়নের বেতকান্দির শুবুদ্ধমরিচ গ্রামের কালাম হোসেনের ছেলে। ঘটনার দিন বিকেলে শুভর দাদি সালেকা খাতুন কে গৃহকর্তা নুরুল ইসলাম ফোন করে বলে শুভ গরু লাথিতে আহত হয়েছে আপনারা চলে আসুন।

এরপর শুভর স্বজনেরা সবাই বগুড়া গ্রামে গিয়ে দেখে ঘটনাটি ঠিক উল্টো। শুভ মৃতবস্থায় বারান্দায় রাখা আছে। তখন শুভর কান দিয়ে রক্ত ঝরছিল,শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখতে পায় সবাই। ঠিক তখনই নুরুল ইসলাম দাবি করেন শুভ গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে।

এই ঘটনার ৩ দিন পর (২১ এপ্রিল) শুভর দাদি সালেকা খাতুন সিরাজগঞ্জ জুডিশিয়াল আদালতে গৃহকর্তা নুরুল ইসলামসহ ৬ জনসহ অজ্ঞাত আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছে। শুভর দাদি সালেকা খাতুন জানান আদালতে মামলা করার পর থেকেই আসামিগণ হুমকি দিচ্ছে। এতে আমরা ন্যায় বিচার থেকে বঞ্চিত হওয়ার ভয় করছি,নিরাপত্তাহীনতায় ভুগছি।

শুভ হত্যার প্রতিবেদন করতে গেলে, প্রতিবেদক কে জাতীয় পার্টি পরিচয়ে কথিত নেতা রাজু আহমেদ নামে একজন ফোন করে বলে ওখানে নিউজ করতে কে পাঠিয়েছে আপনাকে বলতে হবে। আপনি এই নিউজ কেন করছেন আমার সাথে দেখা করুন। তিনি আরো বলেন সবকিছু ম্যানেজ করে ফেলছি নিউজ করে কিছুই করতে পারবেন না। পরে জাতীয় পার্টির কথিত নেতার পরিচয় পাওয়া যায় সে চাকসা গ্রামের আব্দুল লতিফে ছেলে।

এদিকে শুভর মামলা করার পর থেকেই এলাকায় ঘুরে বেড়াচ্ছে অভিযুক্তরা। বিভিন্ন হুমকি দিচ্ছে মামলা তুলে নেওয়ার জন্য । ভয়ভীতি দেখাচ্ছে বলে জানান মামলার বাদী সালেকা খাতুন।

এলাকাবাসীর মনে প্রশ্ন জেগেছে শুভ কেন আত্মহত্যা করবে? এটা কি সত্যি আত্মহত্যা! না হত্যা করে আত্মহত্যার নাটক সাজিয়েছে নুরুল ইসলামের পরিবার? নাকি নুরুল ইসলামের কুকর্ম দেখে ফেলায় ছেলেটি কে হত্যা করা হয়েছে । সবার মনে এরূপ প্রশ্নের সৃষ্টি হয়েছে। ৫ বছর বয়সে শুভর মা মারা যায় এরপর থেকে দাদি সালেকা খাতুন লালনপালন করে বড় করেছে। শুভর মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছে না তার পরিবার। গত ৭ মাস যাবৎ ২ হাজার টাকা বেতনে নুরুল ইসলামের বাড়িতে গৃহকাজ করত শুভ।

এলাকাবাসী আরো জানান, শুভ কে কারণে অকারণে প্রায়ই মারধর করত নুরুল ইসলামের ছেলে জেলহাজ হক। শুভর পরিবার অভিযোগ করছে জেলহাজের লাঠির আঘাতে মৃত্যু হয়েছে শুভর। এলাকার সকলের দাবি এটি হত্যা নাকি আত্মহত্যা সঠিক তথ্য উদঘাটন করা হোক। তবে সকলে ধারণা করছে এটা একটি পরিকল্পিত হত্যাকান্ড।

এই ঘটনার প্রত্যাক্ষদর্শী পল্লী চিকিৎসক মোজাম্মেল হক জানান ঘটনার দিন বিকেলে তার দোকান বাগমারা বাজারে নুরুল ইসলাম করে এসে জানান গৃহপরিচারক কে গরু লাথি দিয়ে আহত হয়েছে।অথচ মুহূর্তের মধ্যেই ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য আত্মহত্যার নাটক সাজিয়েছে। পল্লী চিকিৎসক মোজাম্মেল হক গিয়ে প্রাথমিকভাবে পরীক্ষা করে জানতে পারেন শুভর মৃত্যু হয়েছে।

এই ঘটনার প্রধান অভিযুক্ত নুরুল ইসলাম কে ফোন করলে তিনি কিছুই বলতে রাজি হয়নি। আরেক অভিযুক্ত নুরুল ইসলামের ছেলে জেলহাজ আলী শুভ কে হত্যার ঘটনা সম্পন্ন অস্বীকার করে তিনি দাবি করেন শুভ গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে।

এ বিষয় উল্লাপাড়া মডেল থানার উপ-পরিদর্শক আব্দুল মতিন জানান এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর সঠিক তথ্য পাওয়া যাবে এটা হত্যা নাকি আত্মহত্যা। পর্ব-৩


রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ৩০-০৪-২০১৯ ০৪:৩৯ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 387 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com