সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে কামারখন্দের কুটিরচরের শিক্ষককে
২৯ অক্টোবর, ২০২৬ ০৪:১২ পূর্বাহ্ন

  

সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে কামারখন্দের কুটিরচরের শিক্ষককে

মোঃ খায়রুল ইসলাম
৩০-০৪-২০১৯ ০২:১৮ অপরাহ্ন
সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে কামারখন্দের কুটিরচরের শিক্ষককে
খাইরুল ইসলামঃ সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ভদ্রঘাট ইউনিয়নের কুটিরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই স্কুলছাত্র বলাৎকারের ঘটনায় শিক্ষক সাইফুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তদন্ত প্রতিবেদন সাপেক্ষে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সিদ্দীক মোহাম্মদ ইউসুফ রেজার স্বাক্ষরিত এক আদেশে সোমবার (২৯ এপ্রিল) ওই শিক্ষককে বরখাস্ত করা হয়েছে।
 
এ ঘটনায় প্রথমে কামারখন্দ উপজেলা শিক্ষা অফিসার মোয়াজ্জেম হোসেন তদন্ত করলেও স্বাক্ষীদের খুঁজে না পাবার অজুহাতে ওই শিক্ষককে বাঁচিয়ে দেয়া হয়। পরবর্তীতে জেলা প্রাথমিক শিক্ষা অফিসের নির্দেশে সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আপেল মাহমুদ বিষয়টি তদন্তের দায়িত্ব নেন। দীর্ঘ তদন্তের পর সোমবার জেলা প্রাথমিক অফিসে তিনি প্রতিবেদন দাখিল করেন। সে তদন্তের আলোকেই অভিযুক্ত শিক্ষক সাইফুলকে অবশেষে বরখাস্ত করা হয়েছে। তদন্ত প্রতিবেদনে বিভাগীয় মামলারও সুপারিশ করা হয়েছে।
 
এ ব্যাপারে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সিদ্দীক মোহাম্মদ ইউসুফ রেজা দৈনিক শিক্ষাকে বলেন, অভিযোগ প্রমানিত হওয়ায় শিক্ষক সাইফুলকে বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় মামলাও করা হবে।
 
উল্লেখ্য, দুই স্কুলছাত্র বলাৎকারের ঘটনায় শিক্ষক সাইফুল ইসলামকে স্থানীয়দের তোপের মুখে কামারখন্দ উপজেলার রসুলপুর কালীবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বদলি করার পরে তার  বিরুদ্ধে এই ব্যবস্থা নেয়া হয়।

মোঃ খায়রুল ইসলাম ৩০-০৪-২০১৯ ০২:১৮ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 775 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com