শিরোনামঃ
রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ৩০-০৪-২০১৯ ০১:৪৩ অপরাহ্ন |
রায়হান আলীঃ সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ১৪ নং কয়ড়া ইউনিয়ন পরিষদের ২০১৯-২০২০ অর্থ বছরের উন্মুক্ত বাজেট অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ এপ্রিল) বেলা ১২ ঘটিকায় ইউনিয়ন পরিষদ হলরুমে চেয়ারম্যান হেলাল উদ্দিনের সভাপতিত্বে উন্মুক্ত বাজেট ঘোষণা করেন ইউপি সচিব আব্দুস ছালাম।অনুষ্ঠানে বক্তব্য রাখেন উল্লাপাড়া উপ-সহকারী কৃষি কর্মকর্তা গোলাম মোহাম্মদ অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন কয়ড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আরমান হোসেন,ইউপি সদস্য মোঃ মনিরুজ্জামান, ঠান্ডু মিয়া, মোঃ বকুল হোসেন, সহ প্রমুখ। ২০১৯-২০২০ সালে এই ইউনিয়নে ৯৮ লাখ, ১৮ হাজার ৫ শত টাকার বাজেট ঘোষনা করে,ব্যয় দেখানো হয়েছে ৭৮ লক্ষ ৬০ হাজার ২ শত ৩০ টাকা ও উদ্বর্ত্ত দেখানো হয়েছে ১৯ লাখ ৫৮ হাজার ২ শত ৭০ টাকা। বাজেট সভায় ইউনিয়নের বিভিন্ন গ্রামের সাধারন মানুষ অংশ নিয়ে উন্মুক্ত বাজেট সভায় তাদের মতামত তুলে ধরে খোলামেলা বক্তব্য দেন। এসময় বাজেট নিয়ে সাধারন মানুষের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ইউপি চেয়ারম্যান হেলাল উদ্দিন । সভার মাধ্যমে সাধারণ মানুষের মতামত নিয়ে উন্নয়ন কর্মকান্ড সহ যাবতীয় সিন্ধান্ত নেয়া হয়।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com