শিবগঞ্জে বিহার ও সদর ইউনিয়নে উন্মুক্ত বাজেট ঘোষনা
০৭ মে, ২০২৬ ০৪:৪৬ পূর্বাহ্ন

  

শিবগঞ্জে বিহার ও সদর ইউনিয়নে উন্মুক্ত বাজেট ঘোষনা

নিউজরুম
২৯-০৪-২০১৯ ০৮:১০ অপরাহ্ন
শিবগঞ্জে বিহার ও সদর ইউনিয়নে উন্মুক্ত বাজেট ঘোষনা

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ  বগুড়া শিবগঞ্জের বিহার ও সদর ইউনিয়ন পরিষদের ২০১৯-২০২০ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। সোমবার দুপুর বারটায় বিহার ইউনিয়ন হলরুমে ১,২৫,৬৭০০০ (এক কোটি পঁচিশ লক্ষ সাষট্টি হাজার) টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করেন অত্র ইউপি চেয়ারম্যান মহিদুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন, সচিব আলী আজম, ইউপি সদস্য মকলেছার রহমান, বজলার রহমান, সায়েদ আলী, আইয়ুব আলী, রায়হান আলী, সংরক্ষিত মহিলা সদস্য শান্তনা বেগম, মাহফুজা বিবি ও রোকেয়া বিবি।  আপর দিকে দুপুর ৩টায় শিবগঞ্জ সদর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ২০১৯-২০২০ অর্থ বছরের ১,৮১,৭৩,৮০০/- টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়। উক্ত বাজেট ঘোষণা করেন অত্র ইউনিয়নের চেয়ারম্যান তোফায়েল আহম্মেদ সাবু । এসময় উপস্থিত ছিলেন সচিব হেলাল উদ্দিন, ইউপি সদস্য দেলোয়ারা জাহান রুজি, মমতাজ বেগম, জোবাইদা বেগম, চুন্নু মিয়া, ইছাহাক আলী, সাবান শেখ, বজলার রহমান, মিঠু মিয়া, মোহাম্মদ আলী সহ প্রমুখ।

 


নিউজরুম ২৯-০৪-২০১৯ ০৮:১০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 342 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com