শিরোনামঃ
সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট, চৌহালি ২৯-০৪-২০১৯ ০৮:০৩ অপরাহ্ন |
চৌহালী প্রতিনিধিঃ চৌহালীতে স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থী, জনপ্রতিনিধি, ব্যক্তিবর্গ অংশগ্রহণ করে। সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় রবিবার দিনব্যাপী চৌহালী উপজেলা পরিষদের অস্তায়ী কার্যালয় (কাঠাল বাগান) উপজেলা প্রশাসনের আয়োজনে গভর্নেন্স ইনোভেশন ইউনিট প্রধানমন্ত্রীর কার্যালয়ের সহযোগিতায় কর্মশালাটি অনুষ্ঠিত হয়। চৌহালী উপজেলা নির্বাহী অফিসার মহাঃআবু তাহির এর সভাপতিত্বে কর্মশালায় মূখ্য আলোচকের বক্তব্য রাখেন মোঃফিরোজ মাহমুদ অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক)সিরাজগঞ্জ চৌহালী উপজেলা চেয়্যারমান মোঃ ফারুক সরকার উপজেলা নির্বাহী অফিসার এস এম সাইফুর রহমান বেলকুচি মোঃ আরিফুর রহমান সহকারী কমিশনার ও বিজ্ঞ এট্রিকিউটিভ ম্যাজিস্টেট জেলা প্রশাসকের কর্যালয় মূল প্রবন্ধ উপস্থাপনা করেন চৌহালী উপজেলা কর্মশালায় উপস্থাপকের দায়িত্ব পালন করেন ৷উপজেলা নির্বাহী অফিসার মুহাঃ আবু তাহির।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com