কৌতুক অভিনেতা আনিসের ইন্তেকাল
১৮ জুন, ২০২৬ ০৯:২৬ অপরাহ্ন

  

কৌতুক অভিনেতা আনিসের ইন্তেকাল

নিউজরুম
২৯-০৪-২০১৯ ১০:০২ পূর্বাহ্ন
কৌতুক অভিনেতা আনিসের ইন্তেকাল

বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় কৌতুক অভিনেতা আনিসুর রহমান আনিস আর নেই। ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। রোববার রাত ১১টার দিকে রাজধানীর টিকাটুলীর নিজ বাসায় ইন্তেকাল করেন তিনি। তার বয়স হয়েছিল ৭৮ বছর।

স্থানীয় জামে মসজিদে সকাল নয়টায় জানাজা শেষে তার লাশ ফেনীর ছাগলনাইয়া থানার বল্লবপুর গ্রামে নিয়ে যাওয়ার কথা রয়েছে। সেখানেই দাফন করা হবে এই অভিনেতাকে।

 

অভিনেতা আনিসের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার জামাতা মোহাম্মদ আলাউদ্দিন শিমুল। তিনি জানান, রাতে নামাজ পড়ে ঘুমাতে গিয়ে স্ট্রোক করেন আনিস। এর কিছু পরেই তার মৃত্যু হয়।

শুরুতে চিত্র সম্পাদক হিসেবে ক্যারিয়ার শুরু করলেও এক সময় অভিনয়ে নিয়মিত হন আনিস। ১৯৬৩ সালে মুক্তি পায় আনিস অভিনীত প্রথম ছবি ‘এইতো জীবন’।

আনিস চলচ্চিত্রে কর্মজীবন শুরু করেছিলেন অভিনেতা নয়, চিত্রসম্পাদক হিসেবে। প্রখ্যাত চলচ্চিত্রকার ভ্রাতৃদ্বয় এহতেশাম ও মুস্তাফিজের লিও দোসানী ফিল্মসে সহকারী সম্পাদক ও পরিচালক ছিলেন তিনি। এ দুই নির্মাতার মাধ্যমেই একসময় অভিনয়ে নিয়মিত হন আনিস। বাংলাদেশ টেলিভিশনের প্রতিষ্ঠালগ্ন থেকে তিনি অভিনয় করেছেন। নবাব সিরাজদ্দৌলা নাটকে গোলাম হোসেন চরিত্রে অভিনয় করে তিনি মঞ্চে ব্যাপক খ্যাতি অর্জন করেছিলেন। ১৯৬৫ সালে খালাতো বোন কুলসুম আরা বেগমকে ভালোবেসে বিয়ে করেন আনিস। তিনি দুই কন্যা সন্তানের জনক।


নিউজরুম ২৯-০৪-২০১৯ ১০:০২ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 522 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com