শিরোনামঃ
নিউজরুম ২৮-০৪-২০১৯ ০৮:০৪ অপরাহ্ন |
শিবগঞ্জ বগুড়া প্রতিনিধিঃ রবিবার বগুড়ার শিবগঞ্জ উপজেলার শিক্ষক সমিতির আয়োজনে এমপিও ভুক্ত শিক্ষক-কর্মচারিদের বেতন থেকে ১০% কর্তৃনের প্রজ্ঞাপণ বাতিলের দাবীতে উপজেলা সদরে মানব বন্ধন কর্মসূচি পালন করা হয়। মানব বন্ধন শেষে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল শেষে উপজেলা চত্ত্বরে এক সংক্ষিপ্ত সমাবেশ উপজেলা শিক্ষক সমিতির সভাপতি আব্দুল মান্নান এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক হাবিবুল আলম, শিক্ষক আজিজার রহমান, বিমল চন্দ্র, মুনছুর রহমান, খলিলুর রহমান, মাহবুবা আলা উদ্দিন, রবিউল ইসলাম রবিসহ প্রমুখ। বিক্ষোভ সমাবেশ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com