শিরোনামঃ
নিউজরুম ২৮-০৪-২০১৯ ০৬:৪২ অপরাহ্ন |
মো. আব্দুল বাতেনঃ শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে হাসপাতালের কর্মকর্তা ও কর্মচারীদের আয়োজনে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এসময় হাসপাতালের কর্মরত মেডিকেল অফিসার ডা: আনিছুর রহমান, গাইনি কনসাল্টেন্ট ডা: জোৎন্সা আরা বেগম, এসএসিএমও আব্দুস সাত্তার, সুলতান আলম ও ফার্মাসিষ্ট আবু সাইদকে এ সংবর্ধনা দেওয়া হয়। এতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: অভিজিৎ রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর জেলা সিভিল সার্জন ডা: মো. রেজাউল করিম। সিএইচসিপি জাহানারা আক্তার রুমি ও স্বাস্থ্য সহকারী মুনতাসির আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিদায়ী কর্মকর্তাদের স্মৃতিচারণ করে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মেডিকেল অফিসার ডা: মোবারক, ডা: আলী আহাদ, সাস্থ্য পরিদর্শক ইনচার্জ মোজাম্মেল হক, এসএসিএমও মনিরুজ্জামান মনির, সাংবাদিক ফরিদ আহম্মেদ রুবেল, হাসপাতালের প্রধান সহকারী বিল্লাল হোসেন প্রমুখ। এসময় গর্ভবতী নারীদের নরমাল ডেলিভারী রেফার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানোর জন্য উপজেলার স্বাস্থ্য সহকারী হুমায়ুন কবির জিসান, মুনতাসির আহম্মেদ ও সিএইচসিপি জাহানারা আক্তারকে সনদ ও পুরস্কার তুলে দেন জেলা সিভিল সার্জন ডা. রেজাউল করিম। এছাড়াও জাতীয় পুষ্টি সপ্তাহের শেষ দিন উপলক্ষ্যে পুষ্টি রন্ধন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়। বিদায় সংবর্ধনায় হাসপাতালের কর্মকর্তা-কর্মচারী ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com