গ্রেফতার ৩
০৭ মে, ২০২৬ ০৬:০৪ পূর্বাহ্ন

  

গ্রেফতার ৩

নিউজরুম
২৮-০৪-২০১৯ ০৪:৫২ অপরাহ্ন
গ্রেফতার ৩

রাজশাহীর পুঠিয়ায় কাভার্ডভ্যান থেকে ৯৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় গ্রেফতার করা হয়েছে তিনজনকে। শনিবার দিবাগত রাত পৌনে ১টার দিকে পুঠিয়া বাজার এলাকা এসব উদ্ধার করে র‌্যাব-৫।

গ্রেফতারকৃতরা হলেন- চট্টগ্রামের বাকুলিয়া উপজেলার চাক্তাই ভাঙাপোল এলাকার আবুল হোসেনের ছেলে মিরাজুল ইসলাম (৩৩), কুমিল্লার মুরাদনগর উপজেলার সোনাকান্দা এলাকার মৃত বাবুলের ছেলে মো. সোহেল (৩০) এবং নওগাঁর মান্দা উপজেলার কুসুম্বা এলাকার মনসুর রহমানের ছেলে মিঠু আলী (২৩)। মাদকবহনকারী কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে। এসব গাঁজা তারা কুমিল্লা থেকে এনে রাজশাহী অঞ্চলে বিক্রির চেষ্টা করছিল। র‌্যাবের মতে, আটককৃত তিনজনই চিহ্নিত মাদককারবারি। র‌্যাবের জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন ধরে এই কারবারে যুক্ত থাকার কথা স্বীকারও করেছেন তারা।

 

রোববার সকালে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পুঠিয়া থানায় মামলা হয়েছে। রোববার ভোরে গণমাধ্যমকে র‌্যাব আরও জানিয়েছে, গোপন সংবাদ পেয়ে রাতে র‌্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি আভিযানিক দল পুঠিয়াবাজার এলাকায় অভিযান চালায়।

এ সময় একটি কাভার্ডভ্যান থেকে ৯৬ কেজি গাঁজা এবং নগদ ১০ হাজার টাকা উদ্ধার করে র‌্যাব। অভিযানে মাদককারবারে যুক্ত তিনজনকে গ্রেফতার করা হয়। পরে তাদের বিরুদ্ধে আইনিব্যবস্থা নেয়ার কথা জানায় র‌্যাব।


নিউজরুম ২৮-০৪-২০১৯ ০৪:৫২ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 261 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com