সলঙ্গায় ইটভাটা শ্রমিকের লাশ উদ্ধার
০৬ মে, ২০২৬ ০৫:৫৯ পূর্বাহ্ন

  

সলঙ্গায় ইটভাটা শ্রমিকের লাশ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা
২৮-০৪-২০১৯ ১২:২৪ অপরাহ্ন
সলঙ্গায় ইটভাটা শ্রমিকের লাশ উদ্ধার

সলঙ্গা প্রতিনিধি : রবিবার সকালে সলঙ্গা থানার ঢাকা - বগুড়া মহাসড়কের সাহেবগন্জ দত্তকুশা নামক স্থানের পুকুর পাড় থেকে ইটভাটা শ্রমিকের লাশ উদ্ধার করেছে সলঙ্গা থানা পুলিশ।সে উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল ইউপির আমডাঙ্গা পশ্চিমপাড়া গ্রামের সামসুল হকের পুত্র গোলাম মোস্তফা মুসা (৩২) বলে জানা গেছে। এলাকাবাসী জানায়, মুসা দত্তকুশা দেশবন্ধু ইন্ড্রাস্ট্রিয়াল পার্কের কাছে তন্ময় ইটভাটায় শ্রমিকের কাজ করত।রবিবার সকালে উল্লেখিত স্থানে তার মরদেহ দেখতে পেয়ে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। খবর পেয়ে সলঙ্গা থানার ওসি (তদন্ত) হাবিবুল্লাহ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে এসে মরদেহের সুরতহাল রিপোর্ট করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করেন। এ ব্যাপারে সলঙ্গা থানার অফিসার ইনচার্জ তাজুল হুদা জানান,লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত কিছু বলা সম্ভব না।


স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা ২৮-০৪-২০১৯ ১২:২৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 1328 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com