বেলকুচিতে কিশোর-কিশোরীদের সযত্নবিকাশ ও ক্ষমতায়নে প্রচারভিযান এবং আলোচনা সভা (ভিডিও সহ) জহুরুল ইসলামঃ
সিরাজগঞ্জের বেলকুচিতে স্থানীয় পর্যায়ে কিশোর-কিশোরীদের সযত্নবিকাশে ও ক্ষমতায়নে প্রচারভিযান এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দদুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে ও জেলা প্রশাসন এবং ইউনিসেফের সহযোগিতায় উক্ত অনুষ্ঠানের পূর্বে পরিষদ থেকে একটি র্যালী বের করা হয়। র্যালীটি বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে উপজেলা অডিটোরিয়ামে এসে শেষ হয়। পরে অডিটোরিয়ামে আলোচনা সভায় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাকির হোসেনের সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী অফিসার এস এম সাইফুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক কামরুনাহার সিদ্দিকা।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, পৌর মেয়র বেগম আশানুর বিশ্বাস, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইউসুফ আলী শেখ, মহিলা ভাইস চেয়ারম্যান রত্না বেগম, মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম গোলাম রেজা, ইউপি চেয়ারম্যান খন্দকার গাজী ফজলুর হক ভাষানী, ইউনিসেফ বাংলাদেশের উপজেলা সমন্বয়কারী এস এম, শাহিনুজ্জামান সহ আরও অনেকেই।
স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ২৭-০৪-২০১৯ ১০:১৮ অপরাহ্ন প্রকাশিত হয়েছে এবং 556 বার দেখা হয়েছে।