তাড়াশে হিটস্টোকে মৃত্যু সিরাজুলের পরিবারকে দেখতে গেলেন - ডা: আব্দুল আজিজ এমপি
স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ
২৭-০৪-২০১৯ ০৬:২৫ অপরাহ্ন
|
|
তাড়াশে হিটস্টোকে মৃত্যু সিরাজুলের পরিবারকে দেখতে গেলেন - ডা: আব্দুল আজিজ এমপি
আশরাফুল ইসলাম রনি:
সিরাজগঞ্জের তাড়াশে ধান কাটতে গিয়ে হিটস্টোকে মৃত্যু ব্যাক্তি সিরাজুল ইসলামের পরিবারকে দেখতে গেলেন সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা: আব্দুল আজিজ। শনিবার বিকালে উপজেলার বারুহাস ইউনিয়নের পলাশী গ্রামে দলীয় নেতাকর্মীদের সঙ্গে যান। এসময় সংসদ সদস্য পরিবারটির সবধরনের খোজ খবর নেন ও তার পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। পরে মৃত্যু সিরাজুল ইসলামের পরিবারের হাতে নগদ ৫ হাজার টাকা, দুই মেয়ে মোছা: শাবনুর খাতুন ও স্বপ্না খাতুনের পড়াশোনার সম্পূর্ণ খরচ দেওয়ার আশ্বাসও দেন। তাছাড়া ইউনিয়নের চেয়ারম্যানকে সিরাজুল ইসলামের স্ত্রীর বিধবা ভাতা করে দেওয়া নির্দেশ দেন। এসময় বারুহাস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোক্তার হোসেন মুক্তা, বারুহাস ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ময়নুল হক, বঙ্গবন্ধু জাতীয় চারনেতা পরিষদের তাড়াশ উপজেলা শাখার সাধারণ সম্পাদক সিরাজ ইসলাম, ইউপি সদস্য মো: ফরিদুল ইসলামসহ স্থানীয় নেতাকর্মী। প্রসঙ্গত, গত ২৫ এপ্রিল ফসলি জমিতে ধান কাটা অবস্থায় পলাশী গ্রামের গোনসা প্রামানিকের ছেলে কৃষক সিরাজুল ইসলাম (৪৮) হিটস্টোকে মারা যান হয়।
স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ২৭-০৪-২০১৯ ০৬:২৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 1095 বার দেখা হয়েছে।
পাঠকের ফেসবুক মন্তব্যঃ