সাংসদ টিটুর নানীর জানাজায় জনতার ঢল (ভিডিও সহ)
১৮ জুন, ২০২৬ ১০:৪৯ অপরাহ্ন

  

   শিরোনামঃ

সাংসদ টিটুর নানীর জানাজায় জনতার ঢল (ভিডিও সহ)

স্টাফ করেসপন্ডেন্ট, টাংগাইল
২৭-০৪-২০১৯ ০৪:২৯ অপরাহ্ন
সাংসদ টিটুর নানীর জানাজায় জনতার ঢল (ভিডিও সহ)

মাসুদ রানা,স্টাফ করেসপন্ডেন্ট টাঙ্গাইলঃ টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের এমপি আহসানুল ইসলাম টিটুর নানী হাজেরা খাতুনের (৯০) জানাজায় হাজারো মানুষের ঢল নামে। রত্নাগর্ভা মহিয়সী এই নারীকে এক নজর শেষ দেখা দেখতে ও তাঁর জানাজায় শরীক হতে দুই উপজেলার লোকজন ছুটে আসেন। শনিবার (২৭ এপ্রিল) বাদ যোহর নাগরপুর উপজেলার গয়হাটা এতিমখানা মাদ্রাসা মাঠে মরহুমার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।

এসময় সর্বস্তরের জনসাধারনের পাশাপাশি কেন্দ্রীয় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক এমপি মরহুমার মেয়ের জামাতা আলহাজ্ব মকবুল হোসেন, স্থানীয় সাংসদ মরহুমার নাতি আহসানুল ইসলাম টিটু, নাগরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলাম, নাগরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাকিরুল ইসলাম উইলিয়াম, সাধারন সম্পাদক কুদরত আলী, দেলদুয়ার উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. ফজলুল হক, নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আলম চাঁদ, নাগরপুর ও দেলদুয়ার উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমীকলীগ, ছাত্রলীগের নেতাকর্মী সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ জানায় শরীক হন।

পরে তাকে পারিবারিক কবরস্থানে তাঁর বড় ছেলে নাগরপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মরহুম গোলাম মোহাম্মদ খান তারেকের কবরের পাশে সমাহিত করা হয়। উল্লেখ্য, তিনি শুক্রবার (২৬ এপ্রিল) সকালে এম এইচ শমরিতা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করেন। তাঁর পারিবারিক সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদীন যাবৎ বার্ধক্যজনিত নানা প্রকার রোগে ভূগছিলেন।


স্টাফ করেসপন্ডেন্ট, টাংগাইল ২৭-০৪-২০১৯ ০৪:২৯ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 430 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com