শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ২৭-০৪-২০১৯ ১১:১৩ পূর্বাহ্ন |
আশরাফুল ইসলাম রনি: সিরাজগঞ্জের তাড়াশে বর্নাঢ্য আযোজনের মধ্য দৈনিক আজকের চলনবিল অনলাইন নিউজ র্পোটালের ১ম প্রতিষ্ঠা বার্ষিকা পালিত হয়েছে। শনিবার সকালে তাড়াশ প্রেসক্লাব চত্বরে প্রেসক্লাবের সভাপতি সনাতন দাশের সভাপত্বিতে কেক কাটা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা: মোঃ আব্দুল আজিজ। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল হক, নব-নির্বাচিত উপজেলা ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন খান, মহিলা ভাইস-চেয়ারম্যান প্রভাষক মর্জিনা ইসলাম, বারুহাস ইউপি চেয়ারম্যান মোক্তার হোসেন মুক্তা, নওগাঁ ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মজনু সরকার, প্রেসক্লাবের সম্পাদক সাহেদ খান জয়, দৈনিক আজকের চলনবিল পত্রিকার সম্পাদক ও প্রকাশক ডিজে শাকিল, বার্তা সম্পাদক শামিউল হক শামিম, নির্বাহী হুমায়ুন কবির লিমনসহ আরো অনেকেই।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com