উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের যৌথ বর্ধিত সভা অনুষ্ঠিত
০৯ মে, ২০২৬ ০৫:৫৯ অপরাহ্ন

  

   শিরোনামঃ

উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের যৌথ বর্ধিত সভা অনুষ্ঠিত

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া)
২৬-০৪-২০১৯ ০৭:৩৪ অপরাহ্ন
উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের যৌথ বর্ধিত সভা অনুষ্ঠিত

রায়হান আলী উল্লাপাড়া (সিরাজগঞ্জ)প্রতিনিধিঃ আগামী ৩১ জুলাই এর মধ্যে উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগ ইউনিয়ন আওয়ামী লীগ ও তৃনমুল পর্যায়ের ওয়ার্ড আওয়ামী লীগের নতুন কমিটি গঠনের লক্ষ্যে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের যৌথ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে ।

শুক্রবার বেলা ১০ টায় উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে বর্ধিত সভা উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আব্দুল লতিফ বিশ্বাস । উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফার সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি জনাব মোঃ আব্দুল লতিফ বিশ্বাস, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যাপক ডাঃ মোঃ হাবিবে মিল্লাত এমপি, উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক জনাব তানভীর ইমাম এমপি, উল্লাপাড়া উপজেলা চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি কে এম হোসেন আলী হাসান, উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক অধ্যাপক ইদ্রিস আলী, মারুফ বিন হাবিব, মাহবুব সারোয়ার বকুল, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম নজরুল ইসলাম, সলপ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শওকত ওসমান প্রমুখ ।


রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ২৬-০৪-২০১৯ ০৭:৩৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 575 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com