উল্লাপাড়ায় মরহুম শাখাওয়াত হোসেন স্মৃতি ভলিবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
০৪ মে, ২০২৬ ০৫:২৪ পূর্বাহ্ন

  

উল্লাপাড়ায় মরহুম শাখাওয়াত হোসেন স্মৃতি ভলিবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া)
২৬-০৪-২০১৯ ০৬:৫৭ অপরাহ্ন
উল্লাপাড়ায় মরহুম শাখাওয়াত হোসেন স্মৃতি ভলিবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

 রায়হান আলীঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মরহুম শাখাওয়াত হোসেন স্মৃতি ভলিবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার পূর্বদেলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিজয় বাংলা ক্লাব আয়োজিত অনুষ্ঠানে বিশিষ্ট ব্যবসায়ী ফরিদুল ইসলাম ফরিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ-৪ উল্লাপাড়া আসনের সংসদ সদস্য তানভীর ইমাম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উল্লাপাড়া উপজেলা চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি,এসএম নজরুল ইসলাম,উল্লাপাড়া মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা দেওয়ান কউশিক আহম্মেদ, উল্লাপাড়া পৌরসভার প্যানেল মেয়র আমিরুল ইসলাম আরজু,বড়হর ইউপি চেয়ারম্যান জহুরুল হাসান নান্নু, সহ প্রমুখ। ভলিবল টুর্নামেন্টের ফাইনাল প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন বড়হর ভলিবল একাদশ বনাম গারাদহ ভলিবল একাদশ। ৬০ পয়েন্টের খেলায় চূড়ান্ত পর্যায়ে বিজয়ী হয় বড়হর ভলিবল একাদশ ৪৪ পয়েন্ট পেয়ে রানার্সআপ হয়েছে গারাদহ ভলিবল একাদশ। খেলায় বিজয়ী দলকে ৮০ সিসি মোটরসাইকেল উপহার দেওয়া হয় এবং রানার্সআপ দল কে ফ্রিজ উপহার দেওয়া হয়।


রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ২৬-০৪-২০১৯ ০৬:৫৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 449 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com