শিরোনামঃ
নিউজরুম ২৬-০৪-২০১৯ ০৬:১১ অপরাহ্ন |
নওগাঁর ধামইরহাটে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ২৫ এপ্রিল সন্ধ্যায় ওসি জাকিরুল ইসলামের নেতৃত্বে এ.এস.আই নুরুন্নবী ও সারোয়ার হোসেন সহ সঙ্গীয় ফোর্সসহ উপজেলার সাতানা পিয়াজির মোড়ে মৃত মোজাফফর রহমানের ছেলে রনি (২৮)বাড়ীতে অভিযান চালিয়ে ১ কেজি গাঁজা সহ আটক করে।
অপরদিকে উপজেলার রুপনারায়নপুর গ্রামের ৭টি মাদক মামলার আসামী ও একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামী মৃত মোসলেম উদ্দিনের ছেলে উকিল বাবু (২৯) কে ১০পিছ ইয়াবাসহ আটক করা হয়। ডিউটি অফিসার এস.আই আমিরুল ইসলাম জানান, আসামীরা মাদক ব্যবসায়ী ও তাদের নামে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com