শিবগঞ্জে উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের সংবর্ধনা প্রদান
০৭ মে, ২০২৬ ০৭:১৬ পূর্বাহ্ন

  

শিবগঞ্জে উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের সংবর্ধনা প্রদান

নিউজরুম
২৬-০৪-২০১৯ ০৯:৪০ পূর্বাহ্ন
শিবগঞ্জে উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের সংবর্ধনা প্রদান

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ বৃহস্পতিবার বগুড়ার শিবগঞ্জ উপজেলার গুজিয়া উচ্চ বিদ্যালয় মাঠে নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু ও ভাইস চেয়ারম্যান রিজ্জাকুল ইসলাম রাজু ও  মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা আক্তারের সংবর্ধনা অনুষ্ঠান স্থানীয় ইউপি চেয়ারম্যান তোফায়েল আহম্মেদ সাব’ুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু, আমন্ত্রিত অতিথি ছিলেন থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমান, উপজেলা যুব সংহতির আহ্বায়ক হুসাইন শরীফ সঞ্চয়। বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান রিজ্জাকুল ইসলাম রাজু, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা আক্তার, মোকামতলা ইউপি চেয়ারম্যান মোকলেছার রহমান খলিফা। এসময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ সদর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আঃ রাজ্জাক, জাপা নেতা মোঃ আফজাল হোসেন, রফিকুল ইসলাম উকিল, ইউনিয়ন যুব সংহতির আহ্বায়ক শাহিনুর ইসলাম, প্রধান শিক্ষক সফিকুল ইসলাম, তোজাম্মেল হক তোতা, শিবগঞ্জ শিল্পকলা একাডেমির পরিচালক সাহাব উদ্দিন শিবলীসহ প্রমুখ। পরে এক মনোজ্ঞ গুজিয়া উচ্চ বিদ্যালয় ও গুজিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের সৌজন্যে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এছাড়াও বিভিন্ন আমন্ত্রীত শিল্পীবৃন্দ উক্ত সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

 


নিউজরুম ২৬-০৪-২০১৯ ০৯:৪০ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 402 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com