সলঙ্গায় অগ্রণী ব্যাংক ঘুড়কা শাখার শুভ হালখাতা অনুষ্ঠিত
০৬ মে, ২০২৬ ০৫:৫২ পূর্বাহ্ন

  

সলঙ্গায় অগ্রণী ব্যাংক ঘুড়কা শাখার শুভ হালখাতা অনুষ্ঠিত

স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা
২৫-০৪-২০১৯ ০৭:৪৬ অপরাহ্ন
সলঙ্গায় অগ্রণী ব্যাংক ঘুড়কা শাখার শুভ হালখাতা অনুষ্ঠিত

সলঙ্গা প্রতিনিধিঃ সলঙ্গায় অগ্রণী ব্যাংক লিঃ ঘুড়কা শাখার শুভ হালখাতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১ ঘটিকার সময় অগ্রণী ব্যাংক কর্তৃপক্ষের আয়োজনে সলঙ্গা কদমতলা মাওলানা তর্কবাগীশ পাঠাগার হল রুমে এ হালখাতা অনুষ্ঠিত হয়েছে। অত্র ব্যাংকের ব্যবস্থাপক/প্রিন্সিপ্যাল অফিসার মোঃ শরিফুল ইসলাম এর সভাপতিত্বে হালখাতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী সার্কেল এর মহা-ব্যবস্থাপক জনাব মোঃ ওয়ালি উল্লাহ্ । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ অঞ্চলের সহকারী মহাব্যবস্থাপক এস.এম জহিরুল ইসলাম। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ১নং রামকৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ রফিকুল ইসলাম হিরো, জুম ইলেক্ট্রোনিক্সের স্বত্বাধিকারী মোঃ আমিনুল ইসলাম হেলাল সহ অনেকে। আয়োজকরা জানান, কৃষি ও পল্লী ঋণ আদায় এবং বিতরণের লক্ষে এ হালখাতার আয়োজন করা হয়েছে। উক্ত দিনে কৃষকদের কাছ থেকে ১ লাখ ৪৭ হাজার টাকা আদায় এবং ১৭ লাখ টাকা ঋণ প্রদান করা হয়েছে। হালখাতায় অগ্রণী ব্যাংক লিঃ ঘুড়কা শাখার সকল কর্মকর্তা, কর্মচারী, গ্রাহকগন সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

 


স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা ২৫-০৪-২০১৯ ০৭:৪৬ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 715 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com