খাষকাউলিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
২৯ জুন, ২০২৬ ১২:৩২ অপরাহ্ন

  

খাষকাউলিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট, চৌহালি
২৫-০৪-২০১৯ ০৪:৩৩ অপরাহ্ন
খাষকাউলিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধিঃ সিরাজগঞ্জের চৌহালী উপজেলা সদরে অবস্থিত ঐতিহ্যবাহী খাষকাউলিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে বাৎসরিক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ৷ বৃহুস্পতিবার (২৫ এপ্রিল) সকালে ঐতিহ্যবাহী সুনাম ধন্য শিক্ষা প্রতিষ্ঠান উপজেলা সদরে অবস্থিত খাষকাউলিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে বাৎসরিক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয় ৷ এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মুহাঃ আবু তাহির , মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কাশেম ওবাইদ, খাষকাউলিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহমান সহ সহকারী শিক্ষক কয়েক শত অভিভাবক ও ছাত্রীরা ৷ আবুল কাশেম ওবাইদ বলেন, ছাত্র-ছাত্রী, অভিভাবক, শিক্ষকদের সমন্বয়ে ভালো লেখা-পড়া সম্ভব ৷ উপজেলা নির্বাহী অফিসার বলেন, আদর্শ জাতী গঠনে আদর্শ শিক্ষকের ভূমিকা অপরিসীম ৷ সাথে সাথে অভিভাবককে সতর্ক থাকতে হবে, আপনার সন্তানটি  কোথায় যায় কী করছে সে খবর আপনাকে  রাখতে হবে তাহলে অনেক অনাঙ্খিত ঘটনা থেকে রক্ষা পাওয়া যাবে ৷ সন্ধায় কোনো শিক্ষককে  প্রাইভেট পড়ানো যাবেনা, আমি জানতে পারলে তার বিরুদ্ধে  ব্যবস্থাগ্রহণ করা হবে ৷ এ ছাড়াও বাল্যবিবাহ, যৌতুক, এসিডনিক্ষেপ, ধর্ষণ প্রতিরোধে স্বচেতনতামূলক বক্তব্য রাখেন ৷


সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট, চৌহালি ২৫-০৪-২০১৯ ০৪:৩৩ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 434 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com