বেলকুচিতে নবগঠিত উপজেলা পরিষদের কাছে বিদায়ী পরিষদের দায়িত্ব হস্তান্তর
২৬ এপ্রিল, ২০২৬ ০৯:৫৫ পূর্বাহ্ন

  

বেলকুচিতে নবগঠিত উপজেলা পরিষদের কাছে বিদায়ী পরিষদের দায়িত্ব হস্তান্তর

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
২৪-০৪-২০১৯ ১১:৪৬ অপরাহ্ন
বেলকুচিতে নবগঠিত উপজেলা পরিষদের কাছে বিদায়ী পরিষদের দায়িত্ব হস্তান্তর
জহুরুল ইসলামঃ সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান নুরুল ইসলাম সাজেদুল , ভাইস চেয়ারম্যান ইউসুফ আলী শেখ ও মহিলা ভাইস্ চেয়ারম্যান মোছাঃ রত্না বেগম কে বরণ করে সংবর্ধনা দিয়ে ও দায়ীত্ব হস্তান্তর করেছে উপজেলা প্রশাসন। সেই সাথে সদ্য সাবেক প্যানেল চেয়ারম্যান ও ভাইস্ চেয়ারম্যান আরিফুল ইসলাম সোহেল, মহিলা ভাইস্ চেয়ারম্যান মোছাঃ রাজিয়া সুলতানা মিলন কে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে। এ সময় নব নির্বাচিত চেয়ারম্যান ও ভাইস্ চেয়ারম্যানদেরকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে। মঙ্গলবার বেলকুচি উপজেলা পরিষদ সভা কক্ষে মাসিক সমন্বয় সভায় এই সংবর্ধনা প্রদান করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আব্দুল মোমিন মন্ডল। আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এস এম সাইফুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) আফসানা ইয়াছমিন, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ অরুণাংশু মন্ডল, কৃষি কর্মকর্তা কল্যান প্রসাদ পালসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যান গন। উল্লেখ্য: চতুর্থ উপজেলা পরিষদের চেয়ারম্যান গন ২২ এপ্রিল ২০১৪ ইং তারিখে দায়িত্বভার গ্রহণ করেছিলেন। কিন্তু গত ৯ ফেব্রুয়ারি ২০১৯ ইং পঞ্চম উপজেলা পরিষদের নির্বাচনে অংশগ্রহণের জন্য উপজেলা চেয়ারম্যান মোহাম্মাদ আলী আকন্দ পদত্যাগ করার কারণে প্যানেল চেয়ারম্যান-১ আরিফুল ইসলাম সোহেল দায়িত্ব প্রাপ্ত হন এবং ২২ এপ্রিল পর্যন্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে মেয়াদ শেষ করেন।

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ২৪-০৪-২০১৯ ১১:৪৬ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 674 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com