বনবাড়ীয়া পাবলিক উচ্চ বিদ্যালয়ে অভিভাবক নির্বাচন সম্পন্ন
০৬ মে, ২০২৬ ০৫:৫০ পূর্বাহ্ন

  

বনবাড়ীয়া পাবলিক উচ্চ বিদ্যালয়ে অভিভাবক নির্বাচন সম্পন্ন

স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা
২৪-০৪-২০১৯ ০৭:১৮ অপরাহ্ন
বনবাড়ীয়া পাবলিক উচ্চ বিদ্যালয়ে অভিভাবক নির্বাচন সম্পন্ন

সলঙ্গা  প্রতিনিধিঃ ব্যাপক উৎসাহ, উদ্দীপনা ও জাক-জমকপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে সলঙ্গার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান বনবাড়ীয়া পাবলিক উচ্চ বিদ্যালয়ের ছাত্রাভিভাবক নির্বাচন সুষ্ঠ ও সুন্দর ভাবে অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১০ টা হতে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। ছাত্র, শিক্ষক, অভিভাবক ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে বিদ্যালয় এলাকায় উৎসব মুখর পরিবেশ বিরাজ করছিল। প্রধান শিক্ষক মোঃ মামুন-অর-রশীদ জানান, বিদ্যালয়ের মেয়াদ উত্তীর্ণ ম্যানেজিং কমিটি গঠনের লক্ষে ছাত্রাভিভাবক নির্বাচনের জন্য ৪টি পদে মোট ৮জন অভিভাবক প্রতিদ্বন্দি¦তা করেন। ৪১৪ জন ভোটারের মধ্যে ৩৩১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। প্রিজাইডিং অফিসার হিসাবে দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা ও উল্লাপাড়া উপজেলা শিক্ষা অফিসার শফিকুল ইসলাম ভোট গ্রহন শেষে বিকেলে অভিভাবক ও গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে বিজয়ীদের নাম ঘোষনা করেন। এতে মাসুদ রানা (ক্রমিক নং- ০৫) ২১৩ ভোট পেয়ে প্রথম, নজরুল ইসলাম (ক্রমিক নং ০৩) ১৮৬ ভোট পেয়ে দ্বিতীয়, আলতাব হোসেন ক্রমিক নং- ০১) ১৩৫ ভোট পেয়ে তৃতীয় এবং খায়রুজ্জামান (ক্রমিক নং ০২) ১৩৪ ভোট পেয়ে চতুর্থ স্থান লাভ করেন। 


স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা ২৪-০৪-২০১৯ ০৭:১৮ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 577 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com