শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা ২৪-০৪-২০১৯ ০৯:০৪ পূর্বাহ্ন |
সলঙ্গা প্রতিনিধি :ইতিহাসের স্মৃতি বিজড়িত সলঙ্গা বাজারে মুসলিম হোটেল এন্ড রেস্টুরেন্ট নামে এক হোটেলের শুভ উদ্বোধন হয়েছে।সলঙ্গা বাজার স্লুইচ গেটের দক্ষিনে মাদ্রাসা রোডে গতকাল মঙ্গল বার বাদ জোহর মিলাদ মাহফিল ও মোনাজাতের মাধ্যমে এ হোটেলের কাজ শুরু করা হয়। সলঙ্গা থানা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও ঘুড়কা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব জিল্লুর রহমান সরকার এবংসলঙ্গা থানা বিএনপির সভাপতি ও সলঙ্গা ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমান সরকার সহ গন্যমান্য শতাধিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। হোটেলের মালিক শেখ রোকন উদ্দিন ও রফিকুল ইসলাম জানান,মুসলমানদের মান সম্মত খাবার পরিবেশনে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। এ সময় উপস্থিত ব্যক্তিবর্গ ও সলঙ্গার সচেতন মহলের সার্বিক সহযোগিতা ও সুদৃষ্টি কামনা করেন।অত্যন্ত মনোরম পরিবেশে সুদক্ষ বাবুর্চি দ্বারা মান সম্মত খাবার পরিবেশনেরও আশাবাদ ব্যক্ত করেন।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com