উল্লাপাড়া উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে স্থগিত নির্বাচন ৫ মে
০৯ মে, ২০২৬ ০৭:০৮ অপরাহ্ন

  

   শিরোনামঃ

উল্লাপাড়া উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে স্থগিত নির্বাচন ৫ মে

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া)
২৩-০৪-২০১৯ ০৭:৩৩ অপরাহ্ন
উল্লাপাড়া উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে স্থগিত নির্বাচন ৫ মে

উল্লাপাড়া প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পদে স্থগিত হওয়া নিবার্চন আগামী ৫ মে অনুষ্ঠিত হবে। এই উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নিবার্চিত হয়েছেন উল্লাপাড়ার সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম শফি (চেয়ারম্যান) ও মনিরুজ্জামান পান্না (ভাইস চেয়ারম্যান)। প্রথম ধাপ ১০ মার্চ এই নিবার্চন অনুষ্ঠানের কথা ছিল।

উপজেলা নিবার্চন কর্মকর্তা উজ্জ্বল কুমার রায় জানান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে দু’জন মনোনয়নপত্র জমা দেন। এরা হলেন, উপজেলা মহিলা আওয়ামী লীগের সম্পাদক রিবলী ইসলাম কবিতা ও সলপ ইউপি সদস্য সুমাইয়া পারভীন। কিন্তু যাচাই-বাছাই পর্বে সুমাইয়া পারভীনের মনোনয়নপত্র বাতিল হয়। এরপর সুমাইয়া পারভীন হাইকোর্টে রিট করলে আদালত সুমাইয়ার প্ বৈধ ঘোষনা করেন। পরে অপর প্রার্থী রিবলী ইসলাম ০৮/০৩/২০১৯ তারিখে আবার হাইকোর্টে আপিল করলে কোর্ট ২২/০৪/২০১৯ তারিখ পর্যন্ত নিবার্চন স্থগিত ঘোষনা করেন।

নিবার্চন কর্মকতার্ আরো জানান, ২১ এপ্রিল হাইকোর্টে আপিলের শুনানী অনুষ্ঠিত হয়। এতে সুমাইয়ার প্রার্থিতা বহাল রাখার সিদ্ধান্ত হয়। হাইকোর্টের এই সিদ্ধান্তের প্রেক্ষিতে নিবার্চন কমিশন আগামী ৫ মে তারিখ ধার্য করে চিঠি পাঠায়।


রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ২৩-০৪-২০১৯ ০৭:৩৩ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 898 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com