বেলকুচিতে চেয়ারম্যান বরণ ও বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে (ভিডিও সহ) জহুরুল ইসলামঃ
সিরাজগঞ্জের বেলকুচি উপজেরা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের বরণ করে সংবর্ধনা দিয়েছে উপজেলা প্রশাসন। সেই সাথে সাবেকদেরকে বিদায়ী সংবর্ধনা প্রদান কর হয়েছে।
মঙ্গলবার সকালে বেলকুচি উপজেলা পরিষদ সভা কক্ষে মাসিক সমন্বয় সভায় এই সংবর্ধনা প্রদান করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আব্দুল মোমিন মন্ডল। আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এস এম সাইফুর রহমান, নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম সাজেদুল, ভাইস চেয়ারম্যান ইউসুফ আলী শেখ, মহিলা ভাইস চেয়ারম্যান রত্না বেগম, সাবেক প্যানেল চেয়ারম্যান আরিফুল ইসলাম সোহেল, মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা রাজিয়া মিলন, সহকারী কমিশনার (ভূমি) আফসানা ইয়াছমিন, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ অরুণাংশু মন্ডল, কৃষি কর্মকর্তা কল্যান প্রসাদ পালসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যান গন।
স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ২৩-০৪-২০১৯ ০৭:১৯ অপরাহ্ন প্রকাশিত হয়েছে এবং 806 বার দেখা হয়েছে।