এনায়েতপুরে পাউবোর অবহেলায় যমুনার কবলে হাজার হাজার বসত-ভিটা; দিশেহারা সাধারণ মানুষ! মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ নিজস্ব প্রতিনিধিঃ সিরাজগঞ্জের এনায়েতপুরে সর্ববৃহৎ কাপড়ের হাট ও তাত সমৃদ্ধ এলাকা। খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ ও হাসপাতালের কোল ঘেঁষে আরকান্দি ও ব্রাহ্মণগ্রামে আবারও যমুনার তীব্র ভাঙ্গনে শত শত বাড়ি-ঘর নদী গর্ভে অদৃশ্য হয়ে যাচ্ছে । বিগত তিন বছর যাবৎ তীব্র ভাঙ্গন চলছে এখনও দৃশ্যমান ।
আন্ত:সংযোগ সড়কসহ মসজিদ, মন্দির মাদ্রাসা, কবরস্থান, শিক্ষা প্রতিষ্ঠানসমূহ নদী গর্ভে বিলীন হয়ে গেছে । পাউবো কে বিষয়টি বারবার অবহিত করলেও টনক নড়েনি শেষ পর্যন্ত যুগান্তরের প্রতিবেদক রফিক মোল্লা, চোহালীর প্রতিবেদক জুবায়েল হোসেন ও বেলকুচির প্রতিবেদক হিমেল ভাই এবং ০৯নং খুকনী ইউনিয়নের আওয়ামীলীগ নেতা ও বর্তমান চেয়ারম্যান জনাব মুল্লুক চাঁদ এর সর্বাত্মক সহযোগিতায় পাউবোর ঊর্ধ্বতন কর্মকর্তার দেখা মিলেছে ।
গত কয়েকদিন আগে আরকান্দি ও ব্রাহ্মণগ্রামের নদী ভাঙনের দৃশ্য দেখে হতভম্ব হন। যমুনার তীরবর্তী সাধারণ মানুষের মাঝে নতুন করে আশার আলো জেগে ওঠেছে। নতুন করে জীবন যুদ্ধে বাচার আকুতি নদী তীরবর্তী মানুষের চোখ ও মুখ দেখলেই অনুভব করা যায়।
আল্লাহর দুনিয়ায় এত জায়গা থাকা সত্ত্বেও মাথা গোজার ঠাই যেন নেই যমুনা পাড়ের সাধারণ মানুষের । যমুনা পাড়ে উদ্ভাস্ত জীবন যাপন করছে হাজার হাজার মানুষ । শুধু আহাজারি ছাড়া কিছুই যেন করার নেই তাদের । আরও শতশত ঘর-বাড়ী অন্যত্র সরিয়ে নেয়া হচ্ছে ।
বিগত বছরে শরীয়তপুরের নড়িয়া নদী গর্ভে বিলীন হলে এ বছর নদী খনন করে পদ্মার তীরে স্থায়ী বাধ নির্মাণ করে নদী ভাঙন প্রায় রোধ করা সম্ভব হয়েছে । কিন্তু আমরা হতভাগা আমাদের দেখার কেউ নেই । পাউবোর অবহেলার কারণেই আমরা আরও সর্বস্বান্ত হয়ে গেছি । এ বিচার আমরা কার কাছে দেব?
মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপিও প্রেরণ করা হয়েছিল । মানিক বন্দোপাধ্যায়ের কথা মনে পড়ে যায়- "ঈশ্বর থাকে ভদ্র পল্লীতে এখানে তাহাকে খুজিয়া পাওয়া যাইবে না!" আর কত বাড়ি ঘর নদী গর্ভে বিলীন হলে আমরা রেহাই পাবো?
শেষ পর্যন্ত যেহেতু পাউবোর দৃষ্টি পড়েছে দেখা যাক কি হয়! আমি মাননীয় সংসদ সদস্য সিরাজগঞ্জ ০৫ ও ০৬ আসনের জনাব আব্দুল মমিন মন্ডল ও হাসিবুর রহমান স্বপন এমপি মহোদ্বয়ের দৃষ্টি আকর্ষণ করছি, পানি সম্পদ মন্ত্রনালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব জাহিদ ফারুক এমপি, মাননীয় উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম, মাননীয় সচিব জনাব কবির বিন আনোয়ার সর্বশেষ মাননীয় প্রধানমন্ত্রীর সু-দৃষ্টি আকর্ষণ করছি,
অতিদ্রুত পদক্ষেপ গ্রহণ করে যমুনার ভয়াবহ ভাঙ্গন থেকে আমাদের কে রক্ষা করুন ।