শিরোনামঃ
রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ২৩-০৪-২০১৯ ০৩:৫১ অপরাহ্ন |
উল্লাপাড়া প্রতিনিধিঃ উল্লাপাড়ার সলঙ্গায় কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পরে আব্দুর রহিম মন্ডল (৪০) নামে এক পথচারির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৩ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের নলকা ফুলজোড় ডিগ্রি কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত রহিম আলোকদিয়ার গ্রামের হযরত আলী মন্ডলের ছেলে।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের জিলানী এ তথ্য নিশ্চিত করে জানান , ফুলজোড় ডিগ্রি কলেজের সামনে মহাসড়ক রাস্তা পাড়াপাড় হওয়ার সময় পথচারী আব্দুর রহিম। এসময় উত্তরবঙ্গগামী একটি কাভার্ড ভ্যান ঘটনাস্থলে পৌছলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে কাভার্ড ভ্যানটি উল্টে পড়ে খাদে পড়ে যাওয়ার সময় রাস্তায় থাকা পথচারি আব্দুর রহিম চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে কাভার্ড ভ্যানটিকে আটক করেছে। তবে এর চালক পালিয়ে গেছে। নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলেও জানান ওসি।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com