শিরোনামঃ
রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ২৩-০৪-২০১৯ ০১:৫৪ অপরাহ্ন |
রায়হান আলী উল্লাপাড়া (সিরাজগঞ্জ)প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় স্কুল ছাত্রী কে উত্ত্যক্ত করার অপরাধে এক বখাটে যুবককে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার বেলা ১২ টার দিকে উল্লাপাড়া উপজেলা চত্বরে এইচ,টি,ইমাম বালিকা বিদ্যালয়ের এক ছাত্রী কে উত্ত্যক্ত করার সময় সহপাঠীরা প্রতিবাদ করে এবং সবাই মিলে বখাটে যুবককে উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রিট মোঃ আরিফুজ্জামানের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করে।
উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মোঃ আরিফুজ্জামান জানান স্কুল ছাত্রী কে উত্ত্যক্ত করার অপরাধে মারুফ হোসেন (১৮) কে ১৫ দিন বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে । মারুফ হোসেন উল্লাপাড়া পৌরসভাধীন বারুইয়া গ্রামের আব্দুল মতিনের ছেলে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com