সলঙ্গায় সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত
০৬ মে, ২০২৬ ০৭:১২ পূর্বাহ্ন

  

সলঙ্গায় সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা
২৩-০৪-২০১৯ ১২:০২ অপরাহ্ন
সলঙ্গায় সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত
সলঙ্গা প্রতিনিধি: সিরাজগন্জের সলঙ্গায় সড়ক দৃর্ঘটনায় এক পথচারী নিহত ও ৫ জন আহত হয়েছে।আহতদের প্রথমে সিরাজগন্জ ও পরে ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। নিহত পথচারী সলঙ্গা থানার হাটিকুমরুল ইউপির আলোকদিয়া গ্রামের মৃত হযরত আলীর ছেলে রহিম মন্ডল। হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আব্দুল কাদের জিলানী নিশ্চিত করে জানান,মঙ্গলবার সকাল ৭ টার দিকে ঢাকা- বগুড়া মহাসড়কের ফুলজোড় কলেজ সংলঘ্নে ঢাকা থেকে াসা ক্যাভার্ড ভ্যান নিয়ণ্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।এ সময় রাস্তায় দাঁড়িয়ে থাকা পথচারী গুরুতর আহত অবস্থায় পরে মারা যায়। স্থানীয়রা আরও জানায়,হাটিকুমরুল রোড গোল চত্বরের দিকে যাবার জন্য বাসের অপেক্ষায় দাঁড়িয়ে থাকা এরান্দহ গ্রামের গোলাম মোস্তফা,আ: মমিন,একই গ্রামের হাকিম মন্ডলের স্ত্রী তাসলিমা,মেয়ে জাকিয়া,লুকাইয়া গুরুতর আহত হয়। এ সময় ক্যাভার্ড ভ্যানের ড্রাইভার, হেলপার পালিয়ে গেলেও গাড়িটা পুলিশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা ২৩-০৪-২০১৯ ১২:০২ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 778 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com