শাহজাদপুর পৌর ছাত্রলীগের কমিটি গঠন; রানা সভাপতি- অনিক সম্পাদক
০৬ মে, ২০২৬ ০৪:০৬ পূর্বাহ্ন

  

শাহজাদপুর পৌর ছাত্রলীগের কমিটি গঠন; রানা সভাপতি- অনিক সম্পাদক


২২-০৪-২০১৯ ১০:১৬ অপরাহ্ন
শাহজাদপুর পৌর ছাত্রলীগের কমিটি গঠন; রানা সভাপতি- অনিক সম্পাদক
স্টাফ রিপোর্টার : মোঃ রানা শেখকে সভাপতি ও মোঃ অনিক আকন্দকে সাধারণ সম্পাদক করে আগামী এক বছরের জন্য বাংলাদেশ ছাত্রলীগ শাহজাদপুর পৌর শাখার কমিটি অনুমোদন দিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ সিরাজগঞ্জ জেলা শাখা । আজ (সোমবার) সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি আহসান হাবিব খোকা ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ বিন আহমেদ দাপ্তরিক পত্রে যৌথ স্বাক্ষরে ওই কমিটির অনুমোদন দেন। এদিকে, দীর্ঘ প্রায় ৫ বছর পরে শাহজাদপুর পৌর ছাত্রলীগের কমিটি গঠিত হওয়ায় শাহজাদপুর পৌর ছাত্রলীগের নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশ বিরাজ করছে। শাহজাদপুর উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক রাজীব শেখ, উপজেলা ছাত্রলীগ সভাপতি মারুফ হাসান সুনাম ও সাধারণ সম্পাদক শেখ মোঃ রাসেল এক বার্তায় নবগঠিত পৌর ছাত্রলীগ সভাপতি রানা শেখ ও সাধারণ সম্পাদক অনিক আকন্দকে শাহজাদপুর উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন

২২-০৪-২০১৯ ১০:১৬ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 765 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com