সংবাদ প্রকাশের পর বেলকুচিতে হকারদের দখলমুক্ত হলো আঞ্চলিক সড়ক (ভিডিও সহ) জহুরুল ইসলামঃ
সিরাজগঞ্জের বেলকুচিতে সংবাদ প্রকাশ হওয়ার পর হকারদের দখল মুক্ত হলো মুকুন্দগাঁতী বাজারের আঞ্চলিক সড়ক। প্রায় ১ মাস পূর্বে জাতীয়, স্থানীয় সহ বিভিন্ন গনমাধ্যমে "আঞ্চলিক সড়ক হকারদের দখলে" শিরোনামে সংবাদ প্রকাশের পর হকারদের দখলমুক্ত হলো আঞ্চলিক সড়ক।
উক্ত শিরোনামে সংবাদটি প্রশাসনের দৃষ্টিগোচর হওয়ার সোমবার বিকালে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মুকুন্দগাঁতী আঞ্চলিক সড়কে অবস্থিত হকারদের দখল মুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করে প্রশাসন।
উচ্ছেদ অভিযান পরিচালনা করেন, বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস এম সাইফুর রহমান।
এসময় তার সাথে ছিলেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা অরুণাংশু মন্ডল, প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা জাকির হোসেন, পৌর কাউন্সিলর বদর উদ্দিন মন্ডল, আক্তার হোসেন, বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক হেলাল উদ্দন প্রামানিক সহ আরও অনেকে।
স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ২২-০৪-২০১৯ ১০:০৯ অপরাহ্ন প্রকাশিত হয়েছে এবং 849 বার দেখা হয়েছে।