শ্রীবরদীতে সড়ক দুর্ঘনায় ছেলে নিহত, বাবা আহত
১০ মে, ২০২৬ ০৭:৪৯ অপরাহ্ন

  

   শিরোনামঃ

শ্রীবরদীতে সড়ক দুর্ঘনায় ছেলে নিহত, বাবা আহত

নিউজরুম
২২-০৪-২০১৯ ০৫:২৭ অপরাহ্ন
শ্রীবরদীতে সড়ক দুর্ঘনায় ছেলে নিহত, বাবা আহত

মো. আব্দুল বাতেনঃ শ্রীবরদীতে সড়ক দুর্ঘটনায় ছেলে নিহত ও বাবা আহত হয়েছেন। নিহত শিশুর নাম শাকিবুল ইসলাম (১১)। সে উপজেলার বকচর গ্রামের রফিকুল ইসলামের ছেলে এবং স্থানীয় একটি স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্র ছিল। এ ঘটনায় আহত বাবা রফিকুলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে উপজেলার দহেরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বেলা ১২টার দিকে রফিকুল তাঁর স্ত্রী ও শিশু পুত্রকে নিয়ে সিএনজি অটোরিকশায় দহেরপাড় গ্রাম থেকে শ্রীবরদী উপজেলা সদরে আসার পথে দহেরপাড় এলাকায় অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে যায়। এতে শিশু শাকিবুল ও তার বাবা রফিকুল গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় এলাকাবাসী তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক শাকিবুলকে মৃত বলে ঘোষণা করেন। 


নিউজরুম ২২-০৪-২০১৯ ০৫:২৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 231 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com