দারিদ্র বিমোচনের লক্ষ্যে প্রশিক্ষণ শেষে শ্রীবরদীতে সেলাই মেশিন বিতরণ
০৬ মে, ২০২৬ ১১:৪৭ পূর্বাহ্ন

  

দারিদ্র বিমোচনের লক্ষ্যে প্রশিক্ষণ শেষে শ্রীবরদীতে সেলাই মেশিন বিতরণ

নিউজরুম
২২-০৪-২০১৯ ০৫:২৫ অপরাহ্ন
দারিদ্র বিমোচনের লক্ষ্যে প্রশিক্ষণ শেষে শ্রীবরদীতে সেলাই মেশিন বিতরণ

মো. আব্দুল বাতেনঃ শ্রীবরদীতে দারিদ্র বিমোচনের লক্ষ্যে সেলাই প্রশিক্ষণ ও মেলাই মেশিন বিতরণ প্রকল্পের আওতায় সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। সোমবার বিকেলে পৌরশহরের তাতিহাটি পশ্চিম মহল্লায় এনাম ওয়েলফেয়ার সোসাইটির কার্যালয়ে এ সেলাই মেশিন বিতরণ করা হয়। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন (বিএনএফ) এর সহযোগিতায় এনাম ওয়েলফেয়ার সোসাইটির আয়োজনে গেরামারা হতদরিদ্র ১৭ জন মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শেরপুর জেলা পরিষদের সদস্য আব্দুল্লাহেল আল আমিন। এনাম ওয়েলফেয়ার সোসাইটির নির্বাহী পরিচালক মো. এনামুল কবিরের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, শ্রীবরদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও ভটপুর আলিম মাদরাসার প্রভাষক কে.এম ফারুক, দৈনিক ইত্তেফাক শ্রীবরদী সংবাদদাতা মো. আব্দুল বাতেন, সাংবাদিক ফরিদ আহাম্মেদ রুবেলসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি ও প্রশিক্ষাণর্থীরা উপস্থিত ছিলেন।


নিউজরুম ২২-০৪-২০১৯ ০৫:২৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 294 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com