শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা ২২-০৪-২০১৯ ০৫:১৩ অপরাহ্ন |
সলঙ্গা প্রতিনিধি : সিরাজগন্জের সলঙ্গায় ভিক্ষা করতে এসে এক ভিক্ষুকের টাকা ছিনতাই হয়েছে। সে উল্লাপাড়া উপজেলার বাঙালা ইউপির ধরাইল মাঝিপাড়া গ্রামের মৃত রমজান মন্ডলের ছেলে সোনা উল্লাহ ( ৭৫)। সোমবার সকাল ১০ টায় সলঙ্গা রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে এসে সাংবাদিকদের কাছে অভিযোগ করে জানান,আমি একজন গরিব, অসহায় ব্যক্তি পেটের তাগিদে বিভিন্ন জায়গায় ভিক্ষাবিত্তি করে সংসার চালিয়ে থাকি। শবে বরাত উপলক্ষে সারাদিন দিন সলঙ্গা বাজার এলাকায় ভিক্ষা করে ২ টাকা, ১ টাকা, ৫ টাকার কয়েন ব্যাগে জমা করি। বিকেলে টাকাগুলো একত্র করে ১০০-৫০০ টাকার নোট আমান করে দেবার কথা বলে এক যুবক ভিক্ষার ঝুলি ব্যাগটা নিয়ে আর ফিরে আসে নি। টাকার আশায় সন্ধ্যা পর্যন্ত বসে থেকে নিরুপায় হয়ে কান্নাকাটি শুরু করেন। কান্না জড়িত কন্ঠে আরও জানায়,ব্যাটা পুত্র ভাত কাপড় না দেয়ায় ১০-১২ বছর ধরে বিভিন্ন এলাকায় ভিক্ষা করলেও আমার কষ্টে অর্জিত টাকা কেউ ছিনতাই করে নি। এ ঘটনায় স্থানীয় এক দোকান্দার তাকে বাসায় নিয়ে যায়। স্থানীয়রা অভিযোগ করে আরও জানায়, সলঙ্গা বাজারে এক শেণীর গাজা, হেরোইন খোর এমন ঘটনা অহরহ করে বেড়াচ্ছে। সুযোগ পেলেই দিবালোকে দোকানেই এমন কান্ড করে বসে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com