অবৈধ গ্যাসের লাইনের বিস্ফোরণ, না’গঞ্জে নিহত ২
১০ মে, ২০২৬ ০৭:৫০ অপরাহ্ন

  

   শিরোনামঃ

অবৈধ গ্যাসের লাইনের বিস্ফোরণ, না’গঞ্জে নিহত ২

নিউজরুম
২২-০৪-২০১৯ ১০:৪৪ পূর্বাহ্ন
অবৈধ গ্যাসের লাইনের বিস্ফোরণ, না’গঞ্জে নিহত ২

নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার ভুলতা এলাকায় একটি বাসায় গ্যাসের লাইনের লিকেজ থেকে বিস্ফোরণ ঘটে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন চারজন। 

তিতাস গ্যাসের হাইপ্রেসার পাইপলাইন থেকে নেয়া অবৈধ গ্যাস সংযোগের কারণেই এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। সোমবার ভোরে উপজেলার সাওঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন রাকিব (২৫) ও শামীম (৩০)। আহত চারজন হলেন লিয়াকত (৩৫), আরিফুল (৩৬), হজরত আলী (৩০) ও তরিকুল (২৮)। হতাহত ব্যক্তিরা তৈরি পোশাক কারখানায় কাজ করতেন। ভুলতা এলাকায় একটি বাসা ভাড়া করে একসঙ্গে থাকতেন তাঁরা। হতাহত ব্যক্তিদের বিস্তারিত পরিচয় এখনো জানা যায়নি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা-সিলেট মহাসড়কের পাশে উপজেলার সাওঘাট এলাকায় রাবেয়া আক্তার মিলি নামে এক আইনজীবীর দোতলা বাসায় পাশ দিয়ে স্থাপিত তিতাস গ্যাসের হাই-প্রেসারের পাইপলাইন থেকে অবৈধভাবে গ্যাসের সংযোগ নেয়া হয়। সেখান থেকে আবাসিক গ্যাস সংযোগ নেয়াটা পুরোটাই ঝুঁকিপূর্ণ।

ওই ভবনটি স্থানীয় নেক্সট এক্সোসরিস লিমিটেড নামের পোশাক কারখানার শ্রমিকদের কাছে ভাড়া দেয়া হয়। শবে বরাতের কারণে মিল-কারখানা বন্ধ থাকায় গ্যাসের প্রেসার ছিল অধিক। ভোর সোয়া ৩টার দিকে হঠাৎ বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় পুরো এলাকা কেঁপে ওঠে।

পরে স্থানীয়রা ঘটনাস্থলে এসে গুরুতর দগ্ধ অবস্থায় ৬ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করেন এবং ৩ জনকে স্থানীয় ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। এদের মধ্যে শামিম ও হেলাল বিশ্বাস ওরফে রাকিবকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসকরা।

উদ্ধারকারীদের বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, আজ সোমবার ভোররাত সাড়ে চারটার দিকে হতাহত ব্যক্তিদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। আহত ব্যক্তিদের মধ্যে দুজনকে বার্ন ইউনিটে ও দুজনকে ক্যাজুয়ালটিতে ভর্তি করা হয়েছে। নিহত দুজনের লাশ ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।


নিউজরুম ২২-০৪-২০১৯ ১০:৪৪ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 254 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com