চৌহালীতে নারী সদস্যাকে মারপিটের ঘটনায় চেয়ারম্যানের জামিন
২৯ জুন, ২০২৬ ০১:৪৬ অপরাহ্ন

  

চৌহালীতে নারী সদস্যাকে মারপিটের ঘটনায় চেয়ারম্যানের জামিন

সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট, চৌহালি
২১-০৪-২০১৯ ০৫:৫৭ অপরাহ্ন
চৌহালীতে নারী সদস্যাকে মারপিটের ঘটনায় চেয়ারম্যানের জামিন

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের চৌহালীতে নারী সদস্যকে মারপিটের অভিযোগ এনে দায়ের করা মামলায় উমারপুর ইউপি চেয়ারম্যান আবদুল মতিন মন্ডল জামিন পেয়েছেন। রোববার দুপুরে সিরাজগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে মামলার প্রধান আসামি মতিন মন্ডল জামিনের আবেদন করলে আদালতের বিজ্ঞ বিচারক হাবিবুর রহমান উভয় পক্ষের শুনানী শেষে তার জামিন মুঞ্জুর করেন।

জানা যায়, ২৭ মার্চ দুপুরে চৌহালী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে উমারপুর ইউপি চেয়ারম্যান ও ইনিয়ন আ’লীগের সভাপতি আবদুল মতিন মন্ডলের কাছে ইউপি সদস্যা আলেয়া খাতুন  অতিরিক্ত ভিজিডি কার্ড দাবী করে। তখন তিনি না করলে বাগবিতন্ডার এক পর্যায়ে চেয়ারম্যানের উপর হামলা চালায়। তখন উভয়ই সংঘর্ষে জড়িয়ে পড়েন। পরে স্থানীয়রা এসে তাদের সরিয়ে দেন। এ ঘটনায় ঐ নারী কানে আঘাতপ্রাপ্ত হলে টাঙ্গাইলের নাগরপুর হাসপাতাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ঐ ঘটনায় নারী ইউপি সদস্য আলেয়া খাতুনের ছেলে উমারপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক মিলন পাশা বাদী হয়ে ১ এপ্রিল সিরাজগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্টেট্র আদালতে ইউপি চেয়ারম্যান মতিন মন্ডল সহ তিন জনকে আসামী করে মামলাটি দায়ের করেন। 
চেয়ারম্যান আব্দুল মতিন জানান, দুর্ধর্ষ ঐ নারী সদস্য ২১টি ভিজিডি কার্ড নিয়ে ৩০/৩৫ জনের কাছে বিক্রি করেছে। বঞ্চিতরা তাকে চাপ দিলে আমার কাছে সে অতিরিক্ত কার্ড দাবী করে। আমি অপারগতা প্রকাশ করায় সে আমাকে মারধর করেছে। এটা প্রত্যক্ষদর্শীরা সবাই জানে। আবার আমাকে মিথ্যা সাজানো মামলা দিয়ে হয়রানী করছে। সত্য কখনো চাপা থাকেনা। এর জয় হবেই।


সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট, চৌহালি ২১-০৪-২০১৯ ০৫:৫৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 481 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com