গাংনীতে গলায় বিস্কুট আটকে শিশুর করুণ মৃত্যু
১০ মে, ২০২৬ ১০:২২ অপরাহ্ন

  

   শিরোনামঃ

গাংনীতে গলায় বিস্কুট আটকে শিশুর করুণ মৃত্যু

নিউজরুম
২০-০৪-২০১৯ ০৪:৪৪ অপরাহ্ন
গাংনীতে গলায় বিস্কুট আটকে শিশুর করুণ মৃত্যু

মেহেরপুরের গাংনী উপজেলার নিত্যানন্দপুর গ্রামে গলায় বিস্কুট আটকে এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। আজ শনিবার (২০ এপ্রিল) বেলা সাড়ে এগারোটার দিকে এ ঘটনা ঘটে। জানা যায়, নিত্যনন্দপুর গ্রামের মিলনের ৩ বছর বয়সী শিশু কন্যা মিতা বিস্কুট খেতে খেতে খেলা করছিল। এসময় হঠাৎ সে মাটিতে ঢলে পড়ে। প্রত্যক্ষদর্শী রহিতা শিশুটিকে কোলে নিয়ে দেখে তার গলায় বিস্কুট আটকে গেছে এবং শ্বাস নিতে শিশুটির কষ্ট হচ্ছে।

শিশুটির পরিবার দ্রুত গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শিশুটির করুণ মৃত্যুতে তার পরিবারে শোকের ছায়া নেমে আসে।


নিউজরুম ২০-০৪-২০১৯ ০৪:৪৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 352 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com