চৌহালীতে রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত হলেন আজমত উল্লাহ মাস্টার চৌহালী প্রতিনিধিঃসিরাজগঞ্জের চৌহালী উপজেলার দক্ষিণ জোতপাড়া গ্রামের মৃত রহমত উল্লাহ'র বড় ছেলে বীর মুক্তিযোদ্ধা আজমত উল্লাহ মাস্টার রাষ্ট্রীয় মর্যাদায় চিরোনিদ্রায় শায়িত হলেন ৷ শুক্রবার রাত ২ ঘটিকায় ঢাকাস্ত ছোট ছেলের বাসায় তিনি মৃত্যুবরণ করেন। শনিবার সকালে মর্হুমের লাশ দক্ষিণ জোতপারা গ্রামে তার নিজ বাড়ি আনা হয় ৷ পরে দুপুর ২ঘটিকায় চৌহালী সরকারী কলেজ চত্তর কাঠাল বাগানে গার্ড অব অনার প্রদান করা হয় ৷ পরে মর্হুমের লাশ পারিবারিক কবর স্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন চৌহালী উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ ফারুক সরকার, উপজেলা নির্বাহী অফিসার মহাঃ আবু তাহির, থানা অফিসার ইনচার্জ মোঃ জাহাঈীর আলম,ভাইস চেয়ারম্যান মোল্লা বাবুল আক্তার সহ প্রমুখ ৷ সিরাজগঞ্জের পুলিশের একটি চৌকস দল ও স্থানীয় মুক্তিযোদ্ধাবৃন্দ গার্ড অব অনার প্রদান করে। চৌহালী উপজেলায় অনুষ্ঠিত এ রাষ্ট্রীয় মর্যাদা প্রদান অনুষ্ঠানে প্রথমে বীর মুক্তিযোদ্ধার মরদেহকে জাতীয় পতাকা দিয়ে আচ্ছাদিত করা হয় । মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে,২ মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে যান।