তাড়াশে সুবিধা বঞ্চিত শিশুদের শিক্ষা ভ্রমণ
০২ মে, ২০২৬ ০১:৪০ পূর্বাহ্ন

  

তাড়াশে সুবিধা বঞ্চিত শিশুদের শিক্ষা ভ্রমণ

সিনিয়র করেসপন্ডেন্ট, তাড়াশ
২০-০৪-২০১৯ ০৩:৪১ অপরাহ্ন
তাড়াশে সুবিধা বঞ্চিত শিশুদের শিক্ষা ভ্রমণ

এম এ মাজিদ: সিরাজগঞ্জের তাড়াশে শিক্ষা ভ্রমণে অংশ নিলেন সুবিধাবঞ্চিত ২৫ শিশু ও তাদের অভিভাবকেরা। শনিবার ভিলেজ ভিশন নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন তাদের জন্য এ ব্যাতিক্রমী ভ্রমণ ও বনভোজনের আয়োজন করে।   শিক্ষা ভ্রমণে অংশ নিয়ে সেলিম রেজা, আলমাছ আলী, সুলতান মাহমুদ, কাওছার হোসেন, শাহিন আলম, মনিজা খাতুন, মুর্শিদা পারভিন প্রমূখ জানায়, সারাদিন তাদের খুব মজা হয়েছে। নাচ-গান ও খেলাধুলা করে পুরস্কার জিতেছেন। বনভোজনে নানা রকমের খাবারও খেয়েছেন। তাদের স্বপ্ন পূরণে কাজ করছে ভিলেজ ভিশন।
আয়োজক সংগঠনের পরিচালক শরীফ খন্দকার বলেন, প্রেসক্লাব চত্বর থেকে সকালে শিশুদের চকরসুল্লাহ বিদ্যালয়ে নিয়ে যাওয়া হয়। সেখানে ওই বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সাথে তারা আনন্দ ভাগাভাগি করেন।  সুবিধাবঞ্চি শিশুদের মানসিক বিকাশের জন্য প্রতিবছর এ ধরনের শিক্ষা ভ্রমণের আয়োজন করা হয়ে থাকে। #

 


সিনিয়র করেসপন্ডেন্ট, তাড়াশ ২০-০৪-২০১৯ ০৩:৪১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 486 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com