শিরোনামঃ
রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ২০-০৪-২০১৯ ০২:২৮ অপরাহ্ন |
উল্লাপাড়া প্রতিনিধিঃ উল্লাপাড়ায় প্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষনের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পুলিশ একজনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত নাম খাইরুল ইসলাম (২০)। সে উল্লাপাড়া উপজেলার অলিপুর গ্রামের হেলাল শেখের ছেলে। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৫ এপ্রিল বিকেলে উল্লাপাড়া উপজেলার অলিপুর গ্রামে আশা খাতুন (১৫) নামে এক প্রতিবন্ধীকে একই গ্রামের খাইরুল ইসলাম ও তার সহযোগী রফিকুল ইসলাম কৌশলে আশাকে ডেকে নিয়ে গ্রামের একটি খালের পাশে নিয়ে গিয়ে ধর্ষন করে। এই ঘটনার পর ধর্ষিতার পিতা ফরিদুল ইসলাম ওই গ্রামের মাতব্বরদের কাছে বিচার প্রার্থী হয়। ধর্ষক খাইরুল প্রভাবশালী হওয়ায় গ্রাম্য মাতব্বররা বিচার দিয়ে তালবাহানা করে। ১৯ এপ্রিল ধর্ষিতার বাবা উল্লাপাড়া থানায় মেয়ে ধর্ষনের ঘটনায় দুইজনকে আসামী করে একটি মামলা দায়ের করে। পুলিশ শুক্রবার রাতে ধর্ষক খাইরুল ইসলামকে গ্রেফতার করে। খাইরুল অলিপুর গ্রামের হেলাল শেখের ছেলে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com