উল্লাপাড়ায় পুলিশের বন্দুকযুদ্ধে শীর্ষ মাদক ব্যবসায়ী নিহত আটক ৪
০৯ মে, ২০২৬ ০৮:২০ অপরাহ্ন

  

   শিরোনামঃ

উল্লাপাড়ায় পুলিশের বন্দুকযুদ্ধে শীর্ষ মাদক ব্যবসায়ী নিহত আটক ৪

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া)
২০-০৪-২০১৯ ০৯:০০ পূর্বাহ্ন
উল্লাপাড়ায় পুলিশের বন্দুকযুদ্ধে শীর্ষ মাদক ব্যবসায়ী নিহত আটক ৪

রায়হান আলী উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উলাপাড়ায় পুলিশের সাথে বন্দুকযুদ্ধে ১ মাদক ব্যবসায়ী নিহত ৪ জন কে আটক করেছে উল্লাপাড়া মডেল থানা পুলিশ।

শনিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে উল্লাপাড়া মডেল থানা পুলিশের দল পৌরসভাধীন ঘোষগাঁতী এলাকায় মাদক বিক্রির সংবাদ পেয়ে অভিযান চালায় এসময় টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পুলিশ কে লক্ষ করে গুলি ছোড়ে পুলিশ ও পাল্টা গুলি ছোড়ে। এসময় পৌরসভাধীন কাওয়াক মহল্লার আব্দুর রশীদের ছেলে মোস্তফা কামাল (৩২) নামে এক শীর্ষ মাদক গুলিবিদ্ধ হয় পুলিশ তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে । এঘটনায় উল্লাপাড়া মডেল থানার ওসি (তদন্ত) গোলাম মোস্তফা ও উপপরিদর্শক মোশারফ হোসেন আহত হয়েছে। আহত পুলিশ সদস্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পুলিশ জানায় নিহত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে থানায় ১১ টি মামলা রয়েছে।

এ অভিযানে ঘটনাস্থলেই ৪ জন কে আটক করা হয় আটককৃতরা হলেন উল্লাপাড়া পৌরসভাধীন ঘোষগাঁতী এলাকার সাধন চন্দ্র সাহার ছেলে সজীব কুমার সাহা ওরফে গণেশ (২৪),সঞ্জয় চন্দ্র সাহা (১৯),মৃত আব্দুস ছালামের ছেলে সনি আহমেদ (৩৫), বেলকুচির ক্ষুদ্র ঘুপরেহী গ্রামের সুলতানের ছেলে সেলিম রেজা (২৪)

আটককৃতদের কাছ থেকে ১৭ বোতল ফেন্সিডিল ও ৪ বোতল পরিত্যক্ত অবস্থায় ফেন্সিডিল এবং ৮০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেওয়ান কউশিক আহম্মেদ এ তথ্য নিশ্চিত করে জানান গ্রেফতারকৃতরা শীর্ষ মাদক ব্যবসায়ী তাদের নামে থানায় একাধিক মাদক মামলা রয়েছে। নিহতের লাশ মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। তিনি আরো জানান বন্দুকধারী মাদক ব্যবসায়ীরা গুলি ছুড়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তাদের কে আটক করা সম্ভব হয়নি।


রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ২০-০৪-২০১৯ ০৯:০০ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 1157 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com