চৌহালী প্রতিনিধিঃ সিরাজগঞ্জের চৌহালীতে আইন শৃঙ্খলা বিষয়ে মাসিক সভা উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। বৃহুস্পতিবার (১৮ এপ্রিল) সকালে উপজেলা নির্বাহী অফিসার মুহাঃ আবু তাহিরের সভাপতিত্বে মাসিক এ আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয় ৷ এ সময় চৌহালী উপজেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। উপজেলা নির্বাহী অফিসার নারী ও শিশু নির্যাতন, বাল্য বিবাহের কুফল, মদ গাজাসহ নেশাজাতীয় মাদকদ্রব্য সম্পর্কে জন সচেতনতা গড়ে তোলার জন্য উপজেলার সকল স্তরের কর্মকর্তা সহ সকল ইউপি চেয়ারম্যানকে অনুরোধ জানান ।এ আইন শৃঙ্খলা বিষয়ক সভায় উপস্থিত ছিলেন চৌহালী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফারুক সরকার,উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আবু নজির মিয়া, থানা অফিসার ইনচার্জ মোঃ জাহাঈীর আলম, ভাইস চেয়ারম্যান মোল্লা বাবুল আক্তার, উপজেলার ৭ ইউনিয়নের চেয়ারম্যানগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ এবং উপজেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারী বৃন্দ ৷