শিরোনামঃ
সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট, চৌহালি ১৮-০৪-২০১৯ ০২:৪১ অপরাহ্ন |
চৌহালী প্রতিনিধিঃ সিরাজগঞ্জের চৌহালীতে আলিম পরীক্ষায় নকল সরবরাহ ও সহযোগিতার অপরাধে ভ্রাম্যমাণ আদালত এক জন কে ১৫ দিন বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। বৃহস্পতিবার সকালে স্থানীয় খাষকাউলিয়া ছিদ্দিকিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে পুলিশ তাকে গ্রেফতার করে।
চৌহালী থানার ওসি জাহাঙ্গীর আলম জানিয়েছেন, পরে সাজাপ্রাপ্ত আসামীকে জেলহাজতে পাঠানো হবে। সাজাপ্রাপ্ত হলেন চৌহালী উপজেলার কুরকী গ্রামের আব্দুল ছালামের ছেলে মোঃ রাসেল রানা (২৫) আব্দুল ছালামের ছেলে মোঃ রহমান মনি (আলিম) পরীক্ষা দিচ্ছে। বৃহস্পতিবার সকালে ইংরেজি ২য় পত্র পরীক্ষা চলাকালে বহিরাগত ওই ছাত্রকে নকল সরবরাহ করতে কেন্দ্রে ঢুকে পড়ে। এ সময় কর্তব্যরত পুলিশ তাকে নকলসহ গ্রেফতার করে।
তখন পুলিশ কেন্দ্রের ভিতরে থাকা মোঃ সোহেল রানাকে গ্রেফতার করে। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাঃ আবু তাহির ভ্রাম্যমাণ আদালত বসিয়ে রাসেল রানা কে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, কেন্দ্রে নকল সরবরাহ করায় একজনকে বহিস্কার করে। সহযোগিতা করায় অপরজনকে ১৫ দিনের কারাদণ্ড দেয়া হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন এস আই রফিকুল ইসলাম,এ এস আই সিরাজ, ও পুলিশ সদস্য।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com