শিরোনামঃ
অনলাইন নিউজ এডিটর ১৭-০৪-২০১৯ ০৮:৩১ অপরাহ্ন |
জিইউবি প্রতিনিধিঃ বইপড়া প্রতিযোগিতায় অংশ নিয়ে সার্টিফিকেট পেল গ্রিন ইউনিভার্সিটির ১৩ শতাধিক শিক্ষার্থী।
বুধবার (১৭ এপ্রিল) বিকেলে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে আড়ম্বরপূর্ণ এক আয়োজনের মধ্য দিয়ে পুরস্কার তুলে দেন ব্রিটিশ কাউন্সিলের হেড অব ক্লাচারাল তানভীর আলিম ও উপাচার্য অধ্যাপক ড. মো. গোলাম সামদানী ফকির।
বৃটিশ কাউন্সিল বাংলাদেশ ও গ্রিন ল্যাঙ্গুয়েজ সেন্টার যৌথ উদ্যোগে বুক রিডিং কম্পিটিশন, পোস্টার কম্পিটিশন ও ক্যারেক্টার কম্পিটিশন অনুষ্ঠিত হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম সামদানী ফকিরের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপ-উপাচার্য অধ্যাপক মো. ফৈয়াজ খান, বৃটিশ কাউন্সিল বাংলাদেশের হেড অব ক্লাচারাল তানভীর আলিম, বৃটিশ কাউন্সিল বাংলাদেশের কর্মকর্তা শিশির পাল, গ্রিন ল্যাঙ্গুয়েজ সেন্টারের পরিচালক সিরাজুম মুনীরা, ইংরেজি বিভাগের লেকচারার রাসেল কবির, সৈয়দা মাসলুনা রুনি, সুমাইয়া আফরিন, সহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক গোলাম সামদানী ফকির বলেন, জীবনে এগিয়ে যেতে চাইলে জ্ঞানার্জন অপরিহার্য। বই পড়ার আগ্রহ কমে গেলে সামাজিক অবক্ষয় ঘটবে। তাই শুধু প্রতিযোগিতা নয়, জানার জন্যও বই পড়তে হবে। এ ধরনের প্রতিযোগিতার ভূয়সী প্রশংসা করেন তিনি।
উল্লেখ্য, ২০১১ সালে ব্রিটিশ কাউন্সিল লাইব্রেরির উদ্যোগে শুরু হয়েছে বইপড়া প্রতিযোগিতা। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের বই পড়তে দেওয়া হয়। পড়া শেষে একটি মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হয়। তার ভিত্তিতেই শিক্ষার্থীদের সনদপত্র দেওয়া হয়।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com