দুর্গাপুরে পুকুর থেকে প্রাচীন বিষ্ণু মূর্তি উদ্ধার
০৭ মে, ২০২৬ ০৯:৪৩ পূর্বাহ্ন

  

দুর্গাপুরে পুকুর থেকে প্রাচীন বিষ্ণু মূর্তি উদ্ধার

নিউজরুম
১৭-০৪-২০১৯ ০৭:৩০ অপরাহ্ন
দুর্গাপুরে পুকুর থেকে প্রাচীন বিষ্ণু মূর্তি উদ্ধার

রাজশাহী দুর্গাপুর উপজেলায় পুরাতন পুকুর থেকে পরিত্যাক্ত পাথরের একটি প্রাচীন বিষ্ণু মূর্র্তি উদ্ধার করা হয়েছে। বুধবার সকালে উপজেলার বড়ইল মোল্লাপাড়া গ্রামে জেহের মোল্লার পদ্ম পুকুর থেকে এ মূর্তি পাওয়া যায়। পরে খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানা পুলিশ মূর্তিটি উদ্ধার করে থানা হেফজতে রাখেন।

মুর্তিটির ওজন ২৬ কেজি ৫শ’গ্রাম। স্থানীয়দেও ধারণঅ এটি একটি প্রাচীন কষ্টি পাথরের বিষ্ণু মূর্র্তি হতে পারে। যার আনুমানিক মূল্য প্রায় কয়েক কোটি টাকা মনে করেন তারা।

স্থানীয়রা জানায়, উপজেলার বড়ইল গ্রামের জেহের মোল্লার পুরাতন একটি পুকুর ভরাট হয়ে যায়। পুকুরটি সংস্কারের জন্য কয়েকদিন আগে ভেকুমেশিন দিয়ে খনন কাজ শুরু করেন। বুধবার সকালে খনন কাজের সময় মাটির মধ্যে পরিত্যাক্ত মূর্তিটি ভেকুমেশিনের চালক দেখতে পান। এসময় চালক পুকুর মালিক জেহের মোল্লাকে বিষয়টি জানান। পরে জেহের মোল্লা স্থানীয় ইউপি চেয়ারম্যান আফছার আলী বিষয়টি জানান। পরে চেয়ারম্যান বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানান। পরে খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটন সরকার থানা পুলিশের সহযোগিতা নিয়ে ঘটনাস্থলে গিয়ে মূর্তিটি উদ্ধার করেন।


নিউজরুম ১৭-০৪-২০১৯ ০৭:৩০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 452 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com