কামারখন্দে ভিক্ষুক পুনর্বাসনে ভিক্ষুকদের খাদ্য সামগ্রী সহ অন্যান্য জিনিস বিতরণ
০৬ মে, ২০২৬ ১১:৪৭ পূর্বাহ্ন

  

কামারখন্দে ভিক্ষুক পুনর্বাসনে ভিক্ষুকদের খাদ্য সামগ্রী সহ অন্যান্য জিনিস বিতরণ

মোঃ খায়রুল ইসলাম
১৭-০৪-২০১৯ ০৬:৫০ অপরাহ্ন
কামারখন্দে ভিক্ষুক পুনর্বাসনে ভিক্ষুকদের খাদ্য সামগ্রী সহ অন্যান্য জিনিস বিতরণ

খাইরুল ইসলামঃ সিরাজগঞ্জের কামারখন্দে ভিক্ষুক পুনর্বাসনে ভিক্ষুকদের খাদ্য সামগ্রী, ছাগল, ইঞ্জিন চালিত ভ্যান সহ অন্যান্য জিনিস বিতরণ অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের অর্থায়নে, উপজেলা নির্বাহী কর্মকর্তার পরিকল্পনায় এবং  উপজেলা সমাজসেবা কার্যালয়ের সহযোগিতায় বুধবার সকাল ১০টায় উপজেলা সমাজসেবা কার্যালয়ের সামনে প্রতি ভিক্ষুককে ৫ টি ছাগল, ১০০ কেজি চাল, ৫ লিটার তেল, ৬ কেজি ডাল, ৪ কেজি আটা, ২ কেজি লবণ, ১ কেজি চিনি, হলুদ  ও মরিচের গুঁড়াসহ বিভিন্ন মসলা ও ৩ প্রকার ৩ টি সাবান ও সাবানের গুড়া এবং নগদ ৪০০ টাকা বিতরণ করা হয়েছে। প্রতিজন ভিক্ষুকের সাথে একজন (তার ছেল/মেয়ে/নাতি/নাতনী) কে ট্যাগ করা হয় যারা তাদের সহায়তা করবে। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলম, বিআরডিবি কর্মকর্তা সামসুর রহমান, ভেটেরিনারী সার্জন ডাঃ নাজমুল হক, সমাজসেবা কর্মকর্তা সবুজ আলী প্রমুখ উপস্থিত ছিলেন।


মোঃ খায়রুল ইসলাম ১৭-০৪-২০১৯ ০৬:৫০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 450 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com