শিরোনামঃ
আব্দুল জলিল ১৭-০৪-২০১৯ ০৩:৫৬ অপরাহ্ন |
কাজিপুর প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার ৮৫ নং ডিগ্রি তেকানী সরকারি প্রাথমিক বিদ্যালয়টি যমুনার ভাঙ্গনের ঝুঁকিতে রয়েছে। বর্তমানে নদী থেকে বিদ্যালয়টির দুরত্ব মাত্র ২০/২২ গজ। ওই স্থান ও তার আশপাশে ভাঙ্গন অব্যাহত রয়েছে। ফলে যেকোন সময় নদীতে ধসে পড়তে পারে পাকা তিনতলা ভবনটি। এ কারণে ঝুুঁকি নিয়ে ক্লাস করছে শিক্ষার্থীরা। কাজিপুর উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে ১৯৩৫ সালে স্থাপিত এই বিদ্যালয়টি ২০০৭-২০০৮ অর্থ বছরে প্রায় ২৩ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত হয়। ওই সময় প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি পিইডিপি- ২ এর আওতায় এলজিইডি কাজিপুর অফিসের বাস্তবায়নে একতলা ভবন নির্মাণ হয়েছিল।
২০১৫ সালে প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি পিইডিপি- ৩ এর আওতায় প্রায় ৩৩ লক্ষ টাকা ব্যয়ে এর উর্ধমুখী সম্প্রসারণ কাজ হয়। সরেজমিন গিয়ে দেখা যায় বিদ্যালয়ের সামনে কিছু বালির বস্তা পেলা হয়েছে। আর পাড় ধসে কিছুটা সমতল করা হয়েছে। এসময় এক ছাত্র অভিভাবক জানান, ভাঙন ঝুঁিকতে থাকায় ছেলেমেয়েকে স্কুলে পাঠাতেও ভয় লাগে।’ তেকানী ইউপি চেয়ারম্যান হারুনর রশিদ জানান,‘ বিদ্যালয়টি একবারেই ভাঙ্গনের কবলে পড়েছে, বিষয়টি ইউএনও ও শিক্ষা অফিসারকে অবহিত করা হয়েছে।’ ওই বিদ্যালয়ের সভাপতি সভাপতি রাসেদা বেগম জানান, ‘যতদ্রুত সম্ভব স্কুল ভবনটি নিলাম দিয়ে অন্যত্র স্থানান্তর জরুরী । কাজিপুর উপজেলা প্রকৌশলী বাবলু মিয়া জানান, ওই ভবনটি অপসারণের জন্যে নিলামের প্রক্রিয়া চলছে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com