শিরোনামঃ
রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ১৬-০৪-২০১৯ ০৮:৫৮ অপরাহ্ন |
রায়হান আলীঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় এক পথচারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত পৌনে ৮টার দিকে উপজেলার বোয়ালিয়া বাজার এলাকায় রাস্তা পাড়াপাড় হওয়ার সময় ইঞ্জিন ফকির (৬৫) এর মৃত্যু । সে বোয়ালিয়া গ্রামের মৃত জনাব আলী ফকিরের ছেলে।
এলাকাবাসী জানান বোয়ালিয়া বাজার এলাকায় বগুড়া-নগরবাড়ী মহাসড়কে রাস্তা পাড়াপাড় হওয়ার সময় সিরাজগঞ্জ রোড থেকে আসা উল্লাপাড়াগামী হাইড্রলিক্স ট্রাকটি ধাপা দেয় এসময় ঘটনাস্থলেই ইঞ্জিন ফকির মারা। ঘাতক ট্রাকটি আটক করা যায়নি,ট্রাকটি ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়।
এ বিষয়ে হাটিকুমরুল হাইওয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের জিলানি জানান এক পথচারী মৃত্যুর কথা শুনছি। আমরা ঘটনাস্থলে কাউকে পাইনি পরিবারের সদস্যরা লাশ নিয়ে গেছে।
এরআগে সাড়ে ৭টার দিকে বগুড়া-নগরবাড়ী মহাসড়কে পূর্বদেলুয়া ব্রিজে ট্রাকচাপায় অটোরিকশা চালক আনাছ আলী (৩২) আহতের ঘটনা ঘটেছে ।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com