শিরোনামঃ
রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ১৬-০৪-২০১৯ ০৬:৫৪ অপরাহ্ন |
রায়হান আলীঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আওয়াজ মানব উন্নয়ন সংস্থায় কম্পিউটার প্রশিক্ষণার্থীদের সাথে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে দৈনিক গণমানুষের আওয়াজ পত্রিকার সার্কুলেশন ম্যানেজার হিরন প্রধানের সভাপতিত্বে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক গণমানুষের আওয়াজ পত্রিকার প্রকাশক সম্পাদক ও আওয়াজ মানব উন্নয়ন সংস্থার সভাপতি মোঃ আইনুল হক,অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দৈনিক গণমানুষের আওয়াজ পত্রিকার উল্লাপাড়া প্রতিনিধি মোঃ রায়হান আলী, আওয়াজ মানব উন্নয়ন সংস্থার পরিচালক মোঃ রাকিবুল হাসান (সুমন)।
অনুষ্ঠানে মূখ্য আলোচক মোঃ আইনুল হক কম্পিউটার প্রশিক্ষণার্থীদের বলেন দেশ কে এগিয়ে নিতে কারিগরি শিক্ষার গুরুত্ব অনেক। আত্মকর্মসংস্থানের মাধ্যমে নিজে কে প্রতিষ্ঠিত হতে হলে সবাই কে বাস্তবমুখী শিক্ষা গ্রহণ করতে হবে। বাস্তবমুখী শিক্ষার মাধ্যমে নিজে কে প্রতিষ্ঠিত করা সম্ভব।
এমসয় কম্পিউটার প্রশিক্ষণার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন শাহাদাত হোসেন,হাসান আলী,দিশা সাহা,দৃষ্টি সাহা,রুকাইয়া,লক্ষ্মী রানী,জান্নাতুল নাঈমা মৃদুলা,শিমুল হাসান সহ প্রমুখ।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com